ঢাকা   শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ক্রিকেট ম্যাচ চলাকালে খেলোয়াড়দের মধ্যে মারামারি, কোচের মৃত্যু

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০৪:৩০ পিএম

ক্রিকেট ম্যাচ চলাকালে খেলোয়াড়দের মধ্যে মারামারি, কোচের মৃত্যু

ক্রিকেট ম্যাচ চলাকালে খেলোয়াড়দের মধ্যে মারামারি, কোচের মৃত্যু

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কায় ক্রিকেট ম্যাচ চলাকালে খেলোয়াড়দের হাতাহাতি থামাতে গিয়ে গুরুতর আহত হয়ে মারা গেছেন প্রখ্যাত ক্রিকেট কোচ সুমিথ ফার্নান্দো (৬২)। তিনি শ্রীলঙ্কা জাতীয় দলের সাবেক অধিনায়ক কুশল মেন্ডিসের শৈশবের কোচ ছিলেন।

গত ৮ আগস্ট কলম্বোতে একটি ম্যাচ চলাকালীন এই মর্মান্তিক ঘটনা ঘটে। চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। বৃহস্পতিবার তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে বলে শ্রীলঙ্কার গণমাধ্যম সূত্রে জানা গেছে।

ঘটনার বিবরণে জানা যায়, খেলার মাঝে পানি পান করাকে কেন্দ্র করে মাঠে থাকা দুই খেলোয়াড় ও ক্লাবের এক কর্মচারীর মধ্যে তুমুল বাগবিতণ্ডা ও একপর্যায়ে মারামারি শুরু হয়।

শ্রীলঙ্কা মিররের প্রতিবেদন অনুযায়ী, অনুশীলনের সময় কয়েকজন ক্রিকেটার পানি পানের জন্য ট্যাপের কাছে গেলে সেখানে পানি না থাকায় সমস্যার সূত্রপাত হয়। অভিযোগ উঠেছে, ক্লাবের ওই কর্মচারী প্রথমে এক খেলোয়াড়কে আঘাত করার চেষ্টা করেন। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

ঘটনার সময় পরিস্থিতি শান্ত করতে ও গোলযোগ থামাতে এগিয়ে যান সাবার্ব মোরাতুয়ার প্রখ্যাত প্রিন্স অব ওয়েলস কলেজের সাবেক এই কোচ।

কিন্তু হাতাহাতির মধ্যে পড়ে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলেও শেষ রক্ষা হয়নি।

এ ঘটনায় জড়িত সন্দেহে সোমবার ১৭ বছর বয়সী এক স্কুল ক্রিকেটারকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরদিন মঙ্গলবার তাকে কলম্বোর আদালতে তোলা হলে বিচারক তাকে শিশু সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, প্রয়াত সুমিথ ফার্নান্দো শ্রীলঙ্কার উদীয়মান অনেক ক্রিকেটারের গুরু ছিলেন।

তার হাত ধরেই কুশল মেন্ডিসসহ দেশটির বেশ কয়েকজন নামিদামি ক্রিকেটারের বয়সভিত্তিক ও স্কুল ক্রিকেটে হাতেখড়ি হয়েছিল। এ ছাড়া তিনি শ্রীলঙ্কার প্রথম শ্রেণির ক্রিকেটের ঐতিহ্যবাহী ক্লাব ‘ব্লুমফিল্ড ক্রিকেট অ্যান্ড অ্যাথলেটিক ক্লাব’-এর কিউরেটর হিসেবেও দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন