ঢাকা   রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

অস্ট্রেলিয়ার বিপক্ষে জেতায় যে সমীকরণ মেলাতে পারলেই ইতিহাস গড়ে ফাইনালে টাইগাররা

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ১২:৩০ পিএম

অস্ট্রেলিয়ার বিপক্ষে জেতায় যে সমীকরণ মেলাতে পারলেই ইতিহাস গড়ে ফাইনালে টাইগাররা

অস্ট্রেলিয়ার বিপক্ষে জেতায় যে সমীকরণ মেলাতে পারলেই ইতিহাস গড়ে ফাইনালে টাইগাররা

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে ফেলেছে বাংলাদেশ। তাদের বিপক্ষে তাদেরই মাটিতে জয় তুলে নিয়েছে প্রথমবারের মতো। এই জয়ের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার দারুণ হাতছানি বাংলাদেশের সামনে। কিছু সমীকরণ মেলাতে পারলেই ইতিহাস গড়ে ফাইনালে চলে যাবে নাজমুল হোসেন শান্তর দল।

অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের পর বাংলাদেশের খাতায় জমা পড়ল ৫ ম্যাচে ৩টি জয় আর একটি ড্র। বাংলাদেশের পয়েন্ট এখন ৪০। তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে বেশি গুরুত্ব বহন করে পয়েন্টের শতকরা হার। সেখানে দলের শতকরা ৬৬% পয়েন্ট আছে বাংলাদেশ। দলটির অবস্থান এখন চারে। 

এই টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশের আর ম্যাচ বাকি ৭টি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ১, দক্ষিণ আফ্রিকার মাটিতে ২, আর ঘরের মাটিতে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ২টি করে ম্যাচ।

অস্ট্রেলিয়ার বিপক্ষে এই জয়ের ফলে কাজটা অনেকটাই সহজ হয়ে গেছে বাংলাদেশের। পয়েন্টের শতকরা হার ৬০ এর ওপরে থাকলেই যথেষ্ট হয়ে যায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলার জন্য। সেটা ধরে রাখতে হলে ৭ ম্যাচ থেকে ৪টি জয়ই যথেষ্ট হবে বাংলাদেশের। সেক্ষেত্রে অবশ্য অন্যদের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হতে পারে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাকাই টেস্ট কিংবা দক্ষিণ আফ্রিকা সিরিজের ২ ম্যাচে একটি জয়ও যদি তুলে নেওয়া যায়, তাহলে ঐতিহাসিক এক অর্জনের হাতছানিও রয়ে গেছে বাংলাদেশের সামনে। সেটা হলে বাকি সব হোম ম্যাচে জয় তুলে নিতে পারলে প্রথমবারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলাটা অসম্ভব হবে না বাংলাদেশের জন্য। 

সেই সুযোগটা এনে দিয়েছে ডারউইনের এই দিনটি। সুযোগের সঙ্গে সঙ্গে বিশ্বাসটাও চলে আসবে বাংলাদেশ শিবিরে, তা বলাই বাহুল্য।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন