ঢাকা   শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন সাকিব আল হাসান

Authorনিউজ রুম

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৯:৩৬ পিএম

বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন সাকিব আল হাসান

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী আজ। তার মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। আজ শনিবার (১৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে শ্রদ্ধা জানান তিনি।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সংবলিত এক ছবি শেয়ার করেন সাকিব। সেই ছবিতে লেখা আছে, ‘মহাকালের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অমর স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি এবং বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল প্রয়াত সদস্যের প্রতি গভীর শোক ও শ্রদ্ধা।’

সম্প্রতি সাকিব আল হাসান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে অনলাইন কনফারেন্সে যোগ দেন। এরপর থেকে তোপের মুখে পড়েন। এক সাক্ষাৎকারে সাকিব শিগগিরই ফেরা সম্ভব না হলে শেখ হাসিনার সঙ্গে ডিসেম্বরে ফিরতে চাওয়ার কথা বলেছিলেন। তবে বাংলাদেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সাকিবের দেশে ফেরা এবং জাতীয় দলে খেলার সম্ভাবনা উড়িয়ে দেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন