ঢাকা   বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ১১:৪২ পিএম

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচের জন্য বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক করা হয়েছে মাহিদুল ইসলাম অঙ্কনকে।

আগামী ২৩-২৬ আগষ্ট প্রিটোরিয়াতে হবে প্রথম চারদিনের ম্যাচে। পচেস্ট্রুমে দ্বিতীয় চারদিনের ম্যাচ হবে ৩০ আগষ্ট থেকে ২ সেপ্টেম্বর। দুটি ম্যাচই শুরু হবে স্থানীয় সময় সকাল ৯ টা ৩০ মিনিটে।

সাদা পোশাকের লড়াই শেষে ৫০ ওভারের তিনটি ম্যাচ খেলবে দুই দল। ৬, ৯ ও ১২ সেপ্টেম্বর হবে ম্যাচগুলো। প্রথম ম্যাচ ব্লুমফন্টেইনে, দ্বিতীয় ম্যাচ কিম্বার্লিতে ও শেষ ম্যাচটি হবে পচেস্ট্রুমে।

বাংলাদেশ এ দল: নাইম শেখ, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দীপু, মাহিদুল ইসলাম অঙ্কন (অধিনায়ক), জাকির হাসান, আফিফ হোসেন ধ্রুব, পারভেজ হোসেন ইমন, হাসান মুরাদ, নাঈম হাসান, এনামুল হক, আল ফাহাদ, ইকবাল হোসেন ইমন, কালাম সিদ্দিকী অলিন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন