ঢাকা   বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

শুরুর আগেই বড় ধাক্কা খেল পাকিস্তান ক্রিকেট দল

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ এএম

শুরুর আগেই বড় ধাক্কা খেল পাকিস্তান ক্রিকেট দল

শুরুর আগেই বড় ধাক্কা খেল পাকিস্তান ক্রিকেট দল

স্পোর্টস ডেস্ক : এশিয়ান গেমস শুরুর আগেই বড় ধাক্কা খেল পাকিস্তান ক্রিকেট দল। হাতের আঙুলের চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন দলের অন্যতম নির্ভরযোগ্য পেসার সালমান মির্জা।

তার এই অনাকাঙ্ক্ষিত চোটে কপাল খুলেছে মোহাম্মদ ওয়াসিম জুনিয়রের, সালমানের স্থলাভিষিক্ত হিসেবে এশিয়ান গেমসের দলে ডাক পেয়েছেন এই পেসার।

গত জানুয়ারিতে জাতীয় দলের হয়ে শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছিলেন ওয়াসিম। বেশ কয়েক মাসের বিরতি এবং দল থেকে বাদ পড়ার পর অবশেষে এই ইভেন্ট দিয়েই পাকিস্তান দলে প্রত্যাবর্তন ঘটল তরুণ এই পেসারের।

তারুণ্যের ওপর আস্থা রেখে ঘোষিত ১৫ সদস্যের এই পাকিস্তান দলকে নেতৃত্ব দেবেন ওপেনার সাহিবজাদা ফারহান।

অনভিজ্ঞ হলেও সম্ভাবনাময় বেশ কয়েকজন তরুণ তুর্কিকে রাখা হয়েছে দলে। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় থাকা সেই তালিকায় রয়েছেন আকিফ জাভেদ, আলি রাজা, মাজ সাদাকাত ও সাদ মাসুদ।

আগামী সোমবার কোয়ার্টার ফাইনালের হাইভোল্টেজ ম্যাচ দিয়ে এশিয়ান গেমসে নিজেদের মিশন শুরু করতে যাচ্ছে পাকিস্তান। অবশ্য শেষ আটের সেই লড়াইয়ে কাদের মুখোমুখি হতে হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।

এশিয়ান গেমসের মঞ্চে পাকিস্তানের অতীত রেকর্ড খুব একটা উজ্জ্বল নয়। ২০১০ সালে শ্রীলঙ্কাকে হারিয়ে একমাত্র ব্রোঞ্জ পদকটি অর্জন করেছিল তারা। এরপর ২০১৪ সালের আসর এবং গত আসরে টানা দুবার ব্রোঞ্জের লড়াইয়ে বাংলাদেশের কাছে পরাস্ত হয়ে খালি হাতে ফিরতে হয় তাদের। এবার তরুণদের ওপর ভর করে সেই ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারে কি না পাকিস্তান, সেটাই এখন দেখার বিষয়। 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন