ঢাকা   শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

‘এই অর্জন আমার জন্য এক অবিস্মরণীয় মুহূর্ত’

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৫ পিএম

‘এই অর্জন আমার জন্য এক অবিস্মরণীয় মুহূর্ত’

জাতীয় নারী দলের অধিনায়ক আফঈদা খন্দকার। রক্ষণ সামলে দলকে নেতৃত্ব দিচ্ছেন। মাঠের লড়াইয়ে সাফল্যও কম পাননি। সাফ জেতার পর তো তার নেতৃত্বে প্রথমবারের মতো এশিয়ান কাপেও জায়গা করে নিয়েছে বাংলাদেশ। সেই দলের অন্যতম তরুণ সদস্য আফঈদা পেলেন অন্যরকম স্বীকৃতি- ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড। এমন পুরস্কার পেয়ে ভীষণ উচ্ছ্বসিত তিনি।

সোমবার (সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হাত থেকে পুরস্কার নিয়ে নিজের ফেসবুক পেজে আফঈদা লিখেছেন, ‘আজকের এই অর্জন আমার জন্য এক অবিস্মরণীয় মুহূর্ত। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্যারের হাত থেকে ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড গ্রহণ করতে পেরে সত্যিই গর্বিত ও কৃতজ্ঞ।’

এরপর আরও যোগ করে বলেছেন, ‘আমার পরিবার, বন্ধু, শুভাকাঙ্ক্ষী ও সকল ভালোবাসার মানুষের অবিরাম দোয়া ও অনুপ্রেরণা ছাড়া এ সাফল্য কখনও সম্ভব হতো না। বিশেষ ধন্যবাদ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে, তরুণদের স্বেচ্ছাসেবী কাজের স্বীকৃতি দেওয়ার জন্য।’

এমন পুরস্কার অনুপ্রেরণা জোগাবে আরও ভালো কাজ করার- আফঈদা মনে করেন সেটা। তার ভাষায়, ‘এই পুরস্কার শুধু আমার নয়—এটি সেই সকল তরুণের, যারা সমাজে পরিবর্তন আনার স্বপ্ন দেখে এবং প্রতিদিন নিবেদিত প্রাণে কাজ করে যাচ্ছে।’

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন