ঢাকা   বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বাবর-রিজওয়ানদের বিদেশি লিগে খেলার এনওসি স্থগিত করেছে পিসিবি

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৭ পিএম

বাবর-রিজওয়ানদের বিদেশি লিগে খেলার এনওসি স্থগিত করেছে পিসিবি

পাকিস্তানের ক্রিকেটারদের বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নেওয়ার অনুমতি তথা এনওসিতে আপাতত স্থগিতাদেশ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বোর্ডের প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা সুমায়ের আহমাদ সৈয়দ ২৯ সেপ্টেম্বর খেলোয়াড় ও এজেন্টদের উদ্দেশে এ সংক্রান্ত একটি নোটিশ পাঠান। তাতে বলা হয়েছে, ‘পিসিবি চেয়ারম্যানের অনুমোদনে বিদেশি লিগ ও দেশের বাইরে অনুষ্ঠিত টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য খেলোয়াড়দের সব এনওসি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো।’

কেন হঠাৎ এমন সিদ্ধান্ত নেওয়া হলো, তা জানায়নি বোর্ড। তবে ভারতের বিপক্ষে এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানের হারের একদিন পরই এমন সিদ্ধান্ত এসেছে। যদিও ওই সফরে পাকিস্তান একটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজও জিতেছিল। তাছাড়া অক্টোবরেই শুরু হচ্ছে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের সেরা প্রতিযোগিতা কায়েদ-ই-আজম ট্রফি। যা মূলত ২২ সেপ্টেম্বর শুরু হওয়ার কথা ছিল।

এনওসি স্থগিতাদেশ কতদিন থাকবে বা কোনও ছাড় দেওয়া হবে কি না, সে বিষয়েও এখন কিছু জানা যায়নি।

এদিকে আসন্ন মৌসুমে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে (বিবিএল) খেলার কথা সাত পাকিস্তানি ক্রিকেটারের। তাদের মধ্যে আছেন বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহীন শাহ আফ্রিদি। এছাড়া আইএলটি-টোয়েন্টি লিগের অকশনের সংক্ষিপ্ত তালিকায় আছেন আরও ১৮ জন পাকিস্তানি ক্রিকেটার। তাদের মধ্যে রয়েছেন নাসিম শাহ, সাইম আইয়ুব ও ফখর জামান।

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন