ঢাকা   সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

শমিত বললেন, ‘এটাই ফুটবল, সামনের বার আমরা জিতবো’

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫, ১০:৪৭ এএম

শমিত বললেন, ‘এটাই ফুটবল, সামনের বার আমরা জিতবো’

এশিয়ান কাপ বাছাই পর্বে হংকং চায়নার বিপক্ষে বাংলাদেশের হয়ে প্রথম গোল পেয়েছেন শমিত সোম। গোল পেয়ে অনেক খুশি কানাডা প্রবাসী ফুটবলার। তবে ৭ গোলের ম্যাচ জিততে না পেরে আবার হতাশও।

নিজের প্রথম আন্তর্জাতিক গোলের পর মাঠেই টি স্পোর্টসকে শমিত সোম বলেছেন, ‘হতাশ কিনা জানি না, তবে গোলটা করতে পেরে খুব এক্সাইটেড ছিলাম। বাংলাদেশের হয়ে গোল করতে পারা অনেক সম্মানের। আমি খুশি হতাম যদি আমার গোল না হতো, কিন্তু আমরা জিততাম। তবে দেশের জন্য গোল করতে পেরে গর্বিত। এই অনুভূতি আমি জীবনে কোনোদিন ভুলবো না।’

ম্যাচ হারে শমিতের ব্যাখ্যা, ‘পজিটিভ দিক হলো আগে কখনও চিন্তা করা যেতো না ১-৩ পিছিয়ে থেকেও আমরা ফিরে আসবো। আমাদের দলে অনেক ক্যারেক্টার আছে, অনেক প্যাশন আছে। আমরা হতাশ হবো না। এটা একটা ফাউন্ডেশন—এখান থেকে আমরা শিখবো।’

দলের রক্ষণবাগ নিয়ে কথা বলেছেন শমিত। বলেন, ‘সিঙ্গাপুরের বিপক্ষেও একইভাবে গোল খেয়েছিলাম। এসব থেকে শিক্ষা নিতে হবে। ইজি গোল হজম করলে ম্যাচ জেতা যায় না। আমাদের আরও শৃঙ্খল হতে হবে, বিশেষ করে ব্যাকলাইনে। সবার দায়িত্ব আছে। এটা ফুটবল—আপস অ্যান্ড ডাউনস থাকবেই। গুরুত্বপূর্ণ হলো আমরা শিখে এগোবো।’

বাংলাদেশি সমর্থকদের উদ্দেশে কানাডা প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবলার বলেছেন, ‘আমরা সবাই হতাশ, কারণ ফ্যানদের জেতার আনন্দ দিতে পারিনি। এবার পারিনি, তবে সামনেরবার আমরা জিতবো ইনশাআল্লাহ।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন