ঢাকা   সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আফগানদের বিপক্ষে সিরিজ টিকিয়ে রাখার ম্যাচে দলে ফিরেবেন মোস্তাফিজ-রিশাদ!

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫, ০৮:১৯ পিএম

আফগানদের বিপক্ষে সিরিজ টিকিয়ে রাখার ম্যাচে দলে ফিরেবেন মোস্তাফিজ-রিশাদ!

আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজে সমতা আনতে মরিয়া মেহেদী মিরাজের দল। সেই লড়াই জয়ের জন্য একাদশে দুটি পরিবর্তন আসতে পারে। সবকিছু ঠিক থাকলে একাদশে ফেরার কথা রিশাদ হোসেন ও মোস্তাফিজুর রহমানের। আবুধাবিতে সন্ধ্যা ৬টায় শুরু হবে এই ম্যাচ।

এশিয়া কাপে গ্রুপ পর্বের সবগুলো ম্যাচই আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে খেলেছে বাংলাদেশ। অথচ সেই কন্ডিশনকেই কি প্রথম ওয়ানডের আগে ঠিকমতো বুঝতে পারেনি দল? এই প্রশ্নটা মনে জাগার কারণ টাইগারদের একাদশ।

আবুধাবির কন্ডিশন অনেকটাই মিরপুরের মতো। উইকেট অনেকটা স্লো, সেই সঙ্গে আছে টার্ন। এমন কন্ডিশন আদর্শ মোস্তাফিজুর রহমানের জন্য। অথচ সেই ফিজ ছিল না প্রথম ম্যাচের একাদশে। সেই সঙ্গে বাংলাদেশ একাদশে ছিল মাত্র দুই স্পেশালিস্ট স্পিনার। অথচ আফগানরা কন্ডিশনের ফায়দা নিতে খেলিয়েছে চার স্পিনার। তাই ইনজুরি সমস্যা না থাকলে দ্বিতীয় ম্যাচের বাংলাদেশ একাদশে ফিরবেন মোস্তাফিজুর রহমান। একাদশে থাকার কথা রিশাদ হোসেনেরও। এই দুজনকে জায়গা করে দিতে তাসকিন আহমেদ ও হাসান মাহমুদের বাদ পড়ার সম্ভাবনা বেশি।

তবে বাংলাদেশের জয় পেতে হলে ব্যাটারদের রান করাটা খুব জরুরি। লড়াই করার জন্য আগে ব্যাটিং করলে অন্তত ২৬০ রান করতেই হবে। আর সেই লক্ষ্য অর্জন করতে হলে ভালো শুরুটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিডল অর্ডারে চাপ কমাতে বড় স্কোর করতে হবে সাইফ হাসান অথবা তানজিদ তামিমের যে কোনো একজনকে। সেই সঙ্গে দলের সেরা ওয়ানডে ব্যাটার নাজমুল শান্তর ব্যাটে রান আসাটাও জরুরি।

আফগানদের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচেই চেজ করে জয় পেয়েছে বাংলাদেশ। সেখানে প্রথম ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিং নিয়েছিলেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। দ্বিতীয় ওয়ানডেতে আবার টস জিতলে মিরাজের সিদ্ধান্ত পরিবর্তনের সম্ভাবনাই বেশি।

আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ দুই ওয়ানডে সিরিজই হেরেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ হারলে টানা তৃতীয় সিরিজ হারের লজ্জা পাবে মিরাজের দল। সবকিছু ঠিক থাকলে দ্বিতীয় ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামবে আফগানিস্তান।

/এসআইএন

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন