ঢাকা   সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

পরিচালনা পর্ষদের নির্বাচনে পরিচালক পদে জয়ী খালেদ মাসুদ পাইলটকে সম্বর্ধনা

Authorনিউজ রুম

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫, ১০:১৩ পিএম

পরিচালনা পর্ষদের নির্বাচনে পরিচালক পদে জয়ী খালেদ মাসুদ পাইলটকে সম্বর্ধনা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। একইসঙ্গে তিনি বোর্ডের গুরুত্বপূর্ণ কমিটি ‘হাই পারফরম্যান্স ক্রিকেট’-এর চেয়ারম্যানের দায়িত্বও পেয়েছেন। এই দুটি দায়িত্বই প্রমাণ করে, ক্রিকেটাঙ্গনে তাঁর ওপর রয়েছে দারুণ আস্থা।

এই অর্জনকে ঘিরে রাজশাহীর বিভাগীয় স্টেডিয়ামে শুক্রবার বিকেলে আয়োজন করা হয় এক সংবর্ধনা অনুষ্ঠানের। সাবেক ও বর্তমান ক্রিকেটারদের সংগঠন ‘ফর্মার ক্রিকেটার অব রাজশাহী’-এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে পাইলটকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং মিষ্টিমুখ করানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহীর সাবেক ও বর্তমান ক্রিকেটার, জাতীয় দলের খেলোয়াড়, স্থানীয় ক্রীড়া সংগঠক ও ফুটবলারসহ পাইলটের ভক্তরা।

জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট বলেন, “আমার লক্ষ্য ৬৪ জেলায় নিয়মিত ক্রিকেট লীগ চালু করা এবং হাই পারফরম্যান্স প্রোগ্রাম এমনভাবে গড়ে তোলা, যাতে এখান থেকে একজন ক্রিকেটার পুরোপুরি প্রস্তুত হয়ে জাতীয় দলে অবদান রাখতে পারেন।”

তিনি আরও জানান, রাজশাহীতে বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লীগ) আয়োজনের সম্ভাবনা পর্যালোচনায় শনিবার রাজশাহী সফরে আসবেন বিসিবির শীর্ষ কর্মকর্তারা। স্টেডিয়াম, অবকাঠামো, হোটেল সুবিধাসহ নানা দিক পর্যবেক্ষণ করবেন তারা।

খেলোয়াড় হিসেবে দেশের প্রতিনিধিত্বের পর এখন প্রশাসক হিসেবে খালেদ মাসুদের নতুন দায়িত্ব পালন শুরু। আয়োজকদের প্রত্যাশা, এই নতুন যাত্রাও হবে গৌরবময় ও অর্জনে ভরা।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন