ঢাকা   সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

এশিয়ার প্রথম ব্যাটার হিসেবে মাইলফলক স্পর্শ করেছেন বাবর আজম

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ০৮:৫৬ পিএম

এশিয়ার প্রথম ব্যাটার হিসেবে মাইলফলক স্পর্শ করেছেন বাবর আজম

এশিয়ার প্রথম ব্যাটার হিসেবে মাইলফলক স্পর্শ করেছেন বাবর আজম

স্পোর্টস ডেস্ক : এশিয়ার প্রথম ব্যাটার হিসেবে দারুণ এক মাইলফলক স্পর্শ করেছেন বাবর আজম। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩০০০ রান করেছেন তিনি। এশিয়ার আর কোনো ব্যাটার এই কীর্তি গড়েননি।

এই মাইলফলক থেকে মাত্র ২ রান দূরে থেকে লাহোর টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নাম বাবর। মাত্র ৭ বলে খেলেই ৩ হাজার রানের  মাইলফলক স্পর্শ করেন এই পাকিস্তানি ব্যাটার। 

তবে এ দিন বড় ইনিংস খেলতে পারেননি বাবর। ৪৮ বলে ২৩ রান করে হ্যামারের বলে আউট হন তিনি। এতে তার মোট রান দাঁড়িয়েছে ৩০২১।  এই মাইলফলক স্পর্শ করতে ৩৭টি ম্যাচ খেলেছেন তিনি।

এশিয়ার প্রথম হলেও বাবরের আগে এই মাইলফলক স্পর্শ করেছেন ৭ জন। তার মধ্যে একমাত্র ব্যাটার হিসেবে ৬ হাজার রান করেছেন জো রুট। ইংল্যান্ডের ব্যাটারের রান ৬০৮০। 

এছাড়া ৪ হাজার রান করা দুই অস্টেলিয়ান ব্যাটার স্টিভেন স্মিথ (৪২৭৮) ও মারনাস লাবুশানে (৪২২৫)। এরপরে যথাক্রমে আছেন বেন স্টোকস (৩৬১৬), ট্রাভিস হেড (৩৩০০), উসমান খাজা (৩২৮৮) ও জ্যাক ক্রলি (৩০৪১)।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন