ঢাকা   শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ঢাবি সংগীত বিভাগে দুদিনব্যাপী কর্মশালা শুরু

Authorনিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ১১:১১ পিএম

ঢাবি সংগীত বিভাগে দুদিনব্যাপী কর্মশালা শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সংগীত বিভাগের উদ্যোগে ‘টেলিভিশন প্রডাকশন অ্যান্ড প্রোগ্রাম ম্যানেজমেন্ট’ শীর্ষক দু’দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। 

বুধবার (২৯ অক্টোবর) আর সি মজুমদার আর্টস মিলনায়তনে এ কর্মশালা শুরু হয়। ঢাবি উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মশালার উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সংগীত বিভাগের চেয়ারপার্সন ড. প্রিয়াংকা গোপ সভাপতিত্ব করেন। দুদিনব্যাপী এই কর্মশালায় মোট ৮টি তাত্ত্বিক ও ব্যবহারিক সেশন অনুষ্ঠিত হবে। এসব সেশন পরিচালনা করবেন দীপ্ত টিভির অনুষ্ঠান প্রধান এজাজ উদ্দিন আহমেদ, গবেষক ও মিডিয়া ব্যক্তিত্ব ড. ইসলাম শফিক, সাউন্ড ডিজাইনার নাহিদ মাসুদ, সংগীত পরিচালক সৈয়দ সাবাব আলী আরজু, সাউন্ড ইঞ্জিনিয়ার জিয়াউল হাসান পিয়াল, চিত্রগ্রাহক জ্যাকব সানী ডি রোজারিও এবং সংগীত প্রযোজক অর্ক সুমন।

প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা সময়োপযোগী এই কর্মশালা আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। এই ধরনের কর্মশালা ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সম্পর্ক আরও জোরদার করবে।

উল্লেখ্য, কর্মশালায় সংগীত বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন