ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মহেশখালীতে অস্ত্র কারখানা উন্মোচন,দেশীয় আগ্নেয়াস্ত্র ও কারিগর আটক

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ০৬:১৫ পিএম

মহেশখালীতে অস্ত্র কারখানা উন্মোচন,দেশীয় আগ্নেয়াস্ত্র ও কারিগর আটক

কক্সবাজারের মহেশখালীতে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এসময় আটক করা হয়েছে একজন অস্ত্র তৈরির কারিগরকে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৭টায় কোস্ট গার্ড স্টেশন মহেশখালীর একটি দল কেরুনতলী সংলগ্ন পাহাড়ি এলাকায় অভিযান চালায়। অভিযানে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৮ রাউন্ড তাজা গোলা, ৪ রাউন্ড ফাঁকা গোলা, ৪ রাউন্ড তাজা কার্তুজ, ৬ রাউন্ড ফাঁকা কার্তুজ, ১টি দেশীয় অস্ত্রসহ বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

তিনি জানান, আটক ব্যক্তি ও জব্দকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন