ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০৫:০৬ পিএম

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা, জোরপূর্বক বিয়ে, অর্থ আত্মসাৎ, ভয়ভীতি প্রদর্শন ও জমি দখলসহ একাধিক অভিযোগ করেছেন ময়মনসিংহের গফরগাঁও উপজেলা ছাত্রদলের অব্যাহতি প্রাপ্ত সদস্য সচিব অপু রায়হানের বিরুদ্ধে। রোববার (৩০ নভেম্বর) ভালুকা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন ভালুকার হবিরবাড়ি ইউনিয়নের ঝালপাজা এলাকার বাসিন্দা ডলি আক্তার। তিনি নিজেকে অপু রায়হানের স্ত্রী দাবি করেন।

সংবাদ সম্মেলনে ডলি আক্তার জানান, ২০২১ সালের শেষ দিকে ফেসবুকের মাধ্যমে অপুর সঙ্গে তার পরিচয় হয় এবং পরবর্তীতে বিয়ের প্রতিশ্রুতিকে ভিত্তি করে তাদের ঘনিষ্ঠতা বাড়ে। পরে অপু যোগাযোগ বন্ধ করে দিলে তিনি আইনি ব্যবস্থার কথা জানালে অপু পুনরায় যোগাযোগ করে তাকে ভালুকা থেকে গফরগাঁও নিয়ে গিয়ে বিয়ে করেন বলে দাবি করেন ডলি আক্তার।

তিনি অভিযোগ করেন, বিয়ের সময় ১০ লাখ টাকা দেনমোহর ধার্য থাকলেও নথিতে কৌশলে কম দেখানো হয় এবং পরে তাতে পরিবর্তন আনা হয়। বিয়ে পূর্বে ও পরে বিভিন্ন অজুহাতে তার কাছ থেকে সাত থেকে আট লাখ টাকা নেয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। অতিরিক্ত অর্থ দাবি করায় বাধ্য হয়ে তিনি যৌতুক মামলা করেন। এরপর অপু তাকে ফোনে তালাক প্রদান করে এবং বিভিন্ন সময়ে প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ করেন ডলি আক্তার। তার ভাষ্য, অপু ফেসবুক স্টোরিতে অস্ত্র প্রদর্শন করে তাকে ভয়ভীতি দেখায়।

তিনি আরও জানান, প্রতারণা, হামলা, যৌতুক মামলা এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডসহ অপু রায়হানের বিরুদ্ধে প্রায় ২৬টি মামলা ও ওয়ারেন্ট রয়েছে। রাজনৈতিক প্রভাবের কারণে তাকে গ্রেপ্তার করা হচ্ছে না বলেও দাবি করেন তিনি। ২০২৫ সালের জানুয়ারিতে ত্রিশালের সাউথ কান্দা এলাকায় ডাকাতির ঘটনায় জনতার হাতে আটক হওয়ার পরেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে অপুকে ছাড়িয়ে আনা হয় বলেও অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, যশরা ইউনিয়নের দৌলতপুর এলাকায় একটি ওয়াকফ ফিশারির মাছ লুট, দুই ভাইয়ের জমি দখল করে গ্যারেজ নির্মাণ, সুরুজ মিয়ার জমি জোরপূর্বক দখল এবং রাজিব নামে এক যুবকের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করতে বাধ্য করার ঘটনাতেও অপুর সম্পৃক্ততা রয়েছে।

ডলি আক্তার অভিযোগ করেন, এসব বিষয়ে তিনি জেলা ও কেন্দ্রীয় ছাত্রদল নেতাদের অবহিত করলেও তারা বিষয়টিকে পারিবারিক সমস্যা বলে উল্লেখ করেন এবং পরবর্তীতে বিভিন্ন যোগাযোগ মাধ্যম থেকে তাকে ব্লক করে দেন।

তিনি বলেন, আমি এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। যেকোনো সময় অপু বা তার সহযোগীরা আমাকে ক্ষতি করতে পারে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে অনুরোধ, সঠিক তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করা হোক।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন