ঢাকা   বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মাঠে নেমেই দারুণ মাইলফলক স্পর্শ রোনালদোর, আবার জোড়া গোল

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ০৯:২২ এএম

মাঠে নেমেই দারুণ মাইলফলক স্পর্শ রোনালদোর, আবার জোড়া গোল

মাঠে নেমেই দারুণ মাইলফলক স্পর্শ রোনালদোর, আবার জোড়া গোল

স্পোর্টস ডেস্ক : মাইলফলকের ম্যাচ জয় দিয়ে রাঙালেন ক্রিস্টিয়ানো রোনালদো। তার জোড়া গোলে জয় পেলো আল নাসর। সৌদি প্রো লিগের ম্যাচে আল ওখুদকে ৩-০ গোলে হারালো তারা।

মাঠে নেমেই দারুণ এক মাইলফলক স্পর্শ করেন সিআর সেভেন। পেশাদার ফুটবলার হিসেবে ২৩ বছরের ক্যারিয়ারে এটি ছিলো রোনালদোর এক হাজার তিনশ’তম ম্যাচ। তার চেয়ে বেশি ম্যাচ খেলেছেন আর মাত্র দুজন ফুটবলার। আর মাইলফলক মানেই যেন রোনালদোর জ্বলে উঠা। শনিবারও (২৭ ডিসেম্বর) ঘটলো সে ঘটনা।

আল ওখুদের বিপক্ষে শুরু থেকেই পর্তুগিজ ফুটবলার ছিলেন দারুণ ছন্দে। ৩১ মিনিটে সতীর্থের কর্নারে হেড করে দলকে এগিয়ে দেন ক্রিস্টিয়ানো। আর প্রথমার্ধ্বের যোগ করা সময়ে পূরণ করেন জোড়া গোল।

পায়ের আলতো টোকায় প্রতিপক্ষের গোলকিপারকে বোকা বানান রোনালদো। যা তার ক্যারিয়ারের ৯৫৬তম। এরপর বিরতি থেকে ফিরে দলের হয়ে তিন নম্বর গোল করেন রোনালদোর পর্তুগিজ সতীর্থ জোয়াও ফেলিক্স।

হ্যাটট্রিক হতে পারতো রোনালদোর। কিন্তু গোল করলেও তা বাতিল হয়ে যায় অফসাইডে। শেষ পর্যন্ত ৩-০’তেই জিতে মাঠ ছাড়ে আল নাসর।

মৌসুমে এখন পর্যন্ত অপরাজিত রোনালদোর আল নাসর। টানা দশ ম্যাচ জিতেছে তারা। প্রো লিগে ১০ ম্যাচে রোনালদোর গোল ১২টি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন