ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ববি হাজ্জাজের জমি-বাড়ি নেই, স্ত্রীর আছে ১২০ ভরি স্বর্ণ

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ০৬:১৮ এএম

ববি হাজ্জাজের জমি-বাড়ি নেই, স্ত্রীর আছে ১২০ ভরি স্বর্ণ

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজের কোনো জমি, বাড়ি বা অ্যাপার্টমেন্ট নেই। তার স্ত্রীর আছে ১২০ ভরি স্বর্ণ।

ঢাকা-১৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে তার জমা দেওয়া হলফনামা থেকে এ তথ্য জানা গেছে।

আলোচিত মুসা বিন শমসেরের এই পুত্র হলফনামায় মাতার নাম উল্লেখ করেছেন, তানিজ ফাতেমা চৌধুরী।

বাড়ি গুলশানে। তার হাতে নগদ এক কোটি ৫৬ লাখ ৯৩ হাজার ৮৭২ টাকা আছে। নিজের ৩৫ ভরি ও স্ত্রীর ১২০ ভরি স্বর্ণ আছে। শেয়ার থেকে বছরে ৮৯ হাজার ৮৯৫ টাকা এবং পেশা থেকে ২৭ লাখ ৫৫ হাজার ৫২৯ টাকা আয় করেন।
কোনো কৃষি জমি, বাড়ি নেই। ব্যাংকে ৪ লাখ ৬৫ হাজার ৫৭৯ টাকা জমা আছে। স্ত্রীর নামে ব্যাংকে রয়েছে ১৪ লাখ ৫০ হাজার ৮৪৫ টাকা। একটি যৌথ ব্যবসা থেকে বছরে আয় ৬ লাখ ৯০ হাজার ৩৬৯ টাকা দেখিয়েছেন তিনি।সঞ্চয়পত্রে বা স্থায়ী আমানত বিনিয়োগ নেই। তবে স্ত্রীর আছে ১২ লাখ টাকা।

ববি হাজ্জাজের শিক্ষাগত যোগ্যতা এমবিএ, কোনো মামলা নেই, পেশা হিসেবে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা উল্লেখ করেছেন। এছাড়াও তিনি ডেটকো প্রাইভেট কোম্পানির পরিচালক, জ্ঞানী আইটি লিমিটেডের ব্যবস্থা পরিচালক এবং ভেরিটাস একাডেমির ম্যানেজিং পার্টনার। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে কোনো ঋণ নেই তার।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন