ঢাকা   বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বিদায় আরেক টাইগার ক্রিকেটারের

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৬, ১২:৫২ পিএম

বিদায় আরেক টাইগার ক্রিকেটারের

বিদায় আরেক টাইগার ক্রিকেটারের

স্পোর্টস ডেস্ক : সবশেষ গেল ৬ বছর ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন শফিউল ইসলাম। ইনজুরি আর বয়সও ছিল একটা বিষয়। তবে ঘরোয়া লিগগুলোতে নিয়মিত খেলে যাচ্ছিলেন এই পেসার। আজ (সোমবার) সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন শফিউল। 

তিনি নিজেই এই বিষয়টি নিশ্চিত করেছেন। তবে খেলা ছাড়লেও খেলার সঙ্গে যুক্ত থাকবেন কিনা সেটা এখনো নিশ্চিত করে বলতে পারেননি শফিউল। যদিও নিশ্চিত করেছেন ভালো সুযোগ থাকলে অবশ্যই যুক্ত থাকবেন ক্রিকেটের সঙ্গে।

পরে ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। আজ আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সিদ্ধান্তটি নিতে যাচ্ছি। আমি শফিউল ইসলাম, আজ থেকে সকল ধরনের প্রফেশনাল ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। বাংলাদেশের লাল-সবুজ জার্সি গায়ে জড়ানো আমার জীবনের সবচেয়ে বড় গর্বের বিষয় ছিল।’

২০০৭ সালের মার্চে লিস্ট এ ম্যাচ দিয়ে ক্রিকেট ক্যারিয়ার শুরু শফিউলের। শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২০২০ সালের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে। ৩৬ বছর বয়সী পেসার সব মিলিয়ে ৯১টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন, উইকেট ১০৭টি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন