ঢাকা   বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

এবার এলো মুস্তাফিজের জন্য বড় সুখবর

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬, ০৯:১৫ পিএম

এবার এলো মুস্তাফিজের জন্য বড় সুখবর

এবার এলো মুস্তাফিজের জন্য বড় সুখবর

স্পোর্টস ডেস্ক : আইপিএলের আসন্ন আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা ছিল মুস্তাফিজুর রহমানের। তবে আসর শুরুর আগেই তাকে স্কোয়াড থেকে বাদ দিতে কলকাতাকে নির্দেশ দেয় বিসিসিআই। বোর্ডের নির্দেশ মেনে বাংলাদেশি এই পেসারকে বাদ দিয়েছে ফ্যাঞ্চাইজিটি।

বড় সুখবর, আইপিএল থেকে বাদ পড়ায় এবার পিএসএলে খেলার সুযোগ থাকছে মুস্তাফিজের সামনে। পাকিস্তানের এই ফ্র্যাঞ্চাইজি লিগের অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে মুস্তাফিজকে স্বাগত জানিয়ে একটি পোস্ট করা হয়েছে।

পিএসএলের পোস্টে বলা হয়েছে, ‘ব্যাটাররা সাবধান… এবার নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন ফিজ। পিএসএলের ১১তম আসরে যোগ দিচ্ছেন মুস্তাফিজ।’

এদিকে নিরাপত্তা শঙ্কায় আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়ার পর দেশটিতে বিশ্বকাপ খেলতে যেতে চায় না বিসিবি। এমনকি বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানানো হয় এবং দল না পাঠানোর পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে বাংলাদেশে আইপিএলের সবধরনের সম্প্রচার অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন