ঢাকা   বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বিপিএলের উপস্থাপনা প্যানেল থেকে ভারতীয় উপস্থাপককে বাদ দিলো বিসিবি

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬, ১১:১৬ পিএম

বিপিএলের উপস্থাপনা প্যানেল থেকে ভারতীয় উপস্থাপককে বাদ দিলো বিসিবি

বিপিএলের উপস্থাপনা প্যানেল থেকে ভারতীয় উপস্থাপককে বাদ দিলো বিসিবি

স্পোর্টস ডেস্ক : চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উপস্থাপনা প্যানেল থেকে বাদ পড়েছেন ভারতীয় উপস্থাপক রিধিমা পাঠক। পরিবর্তিত পরিস্থিতির কারণে তাকে উপস্থাপক প্যানেল থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিপিএলের এবারের আসরে উপস্থাপনা ও ধারাভাষ্যে চমক আনতে বেশ কিছু আন্তর্জাতিক মুখ যুক্ত করেছিল বিসিবি। উপস্থাপক হিসেবে পাকিস্তানের জয়নব আব্বাসের সঙ্গে ছিলেন ভারতের রিধিমা পাঠক। আর ধারাভাষ্যকার তালিকায় জায়গা পেয়েছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও সাবেক পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা এবং ইংল্যান্ডের কিংবদন্তি অলরাউন্ডার ড্যারেন গফ।

তবে সাম্প্রতিক বাংলাদেশ–ভারত রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে রিধিমা পাঠকের বিপিএল যাত্রার সমাপ্তি ঘটেছে। গত শনিবার (৩ জানুয়ারি) ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের নির্দেশে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বাদ পড়েন বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান। উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর হুমকির মুখে বিসিসিআই এই সিদ্ধান্ত নেয় বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

মোস্তাফিজকে আইপিএল দল থেকে বাদ দেওয়ার পর জরুরি সভা ডাকে বিসিবি। নিরাপত্তাজনিত কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে অপারগতা প্রকাশ করে আইসিসিকে চিঠি পাঠায় বোর্ড। পাশাপাশি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের ভেন্যু ভারত থেকে অন্য দেশে সরিয়ে নেওয়ার দাবিও জানানো হয়।

এর ধারাবাহিকতায় গত সোমবার (৫ জানুয়ারি) বাংলাদেশ সরকার দেশীয় অপারেটরের মাধ্যমে আইপিএল সম্প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করে।

এই সামগ্রিক প্রেক্ষাপটেই বিপিএলের উপস্থাপনা প্যানেল থেকে ভারতীয় উপস্থাপক রিধিমা পাঠককে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি বলে জানা গেছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন