ঢাকা   বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বাংলাদেশের মর্যাদার প্রশ্নে কোনো আপস নয়; ভারতে বিশ্বকাপ না খেলা প্রসঙ্গে উপদেষ্টা

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৬, ০৯:২৮ পিএম

বাংলাদেশের মর্যাদার প্রশ্নে কোনো আপস নয়; ভারতে বিশ্বকাপ না খেলা প্রসঙ্গে উপদেষ্টা

বাংলাদেশের মর্যাদার প্রশ্নে কোনো আপস নয়; ভারতে বিশ্বকাপ না খেলা প্রসঙ্গে উপদেষ্টা

স্পোর্টস ডেস্ক : বর্তমান পরিস্থিতিতে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার বিষয়ে বাংলাদেশ তার অবস্থানে অনড় রয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।

তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশের এই অবস্থান আইসিসির কাছে যুক্তিসংগতভাবে উপস্থাপন করা সম্ভব হবে।

বুধবার (৭ জানুয়ারি) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান উপদেষ্টা। বৈঠকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বোর্ড পরিচালকরা এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আসিফ নজরুল বলেন, ক্রিকেটারদের নিরাপত্তা, দেশের সার্বিক নিরাপত্তা ও বাংলাদেশের মর্যাদার প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না। তিনি স্পষ্ট করে জানান, বাংলাদেশ ক্রিকেট খেলতে চায় এবং বিশ্বকাপে অংশগ্রহণেও আগ্রহী, তবে বিকল্প আয়োজক দেশ হিসেবে শ্রীলঙ্কায় খেলতে প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, ‘এই সিদ্ধান্তে আমরা দৃঢ় অবস্থানে আছি। কেন আমরা এই অবস্থান নিয়েছি, তা আইসিসিকে যুক্তিসহ বোঝাতে পারব বলে বিশ্বাস করি।

আইসিসি আমাদের বক্তব্য নিরপেক্ষভাবে বিবেচনা করবে এবং কঠোর পরিশ্রমে অর্জিত বিশ্বকাপে খেলার সুযোগ নিশ্চিত করবে এই প্রত্যাশা আমাদের রয়েছে।’

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন