ঢাকা   বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ভারতে বিশ্বকাপ খেলতে আইসিসির আহ্বান প্রত্যাখ্যান করেছে বিসিবি

Authorনিউজ রুম

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ০৪:১৫ পিএম

ভারতে বিশ্বকাপ খেলতে আইসিসির আহ্বান প্রত্যাখ্যান করেছে বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মধ্যে ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে এই ভিডিও কনফারেন্সে দুই সংস্থার শীর্ষ কর্মকর্তারা অংশ নেন।

বৈঠকে বিসিবির পক্ষে উপস্থিত ছিলেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল , সহসভাপতি সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান ও পরিচালক নাজমুল আবেদীন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।

আলোচনার সময় বিসিবি ভারত সফরে না যাওয়ার বিষয়ে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করে। নিরাপত্তাজনিত উদ্বেগের কথা উল্লেখ করে বোর্ড জানায়, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ দলের ভারত সফর ঝুঁকিপূর্ণ। একই সঙ্গে আইসিসির কাছে অনুরোধ জানানো হয়, বাংলাদেশ দলের ম্যাচগুলো যেন ভারতের বাইরে অন্য কোনো ভেন্যুতে আয়োজনের বিষয়টি বিবেচনা করা হয়।

মোস্তাফিজ বিশ্বকাপ দলে থাকলে বাড়বে নিরাপত্তা ঝুঁকি: আইসিসির চিঠিমোস্তাফিজ বিশ্বকাপ দলে থাকলে বাড়বে নিরাপত্তা ঝুঁকি: আইসিসির চিঠি
এর জবাবে আইসিসি জানায়, টুর্নামেন্টের পূর্ণ সূচি ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে এবং বিসিবিকে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়। তবে বৈঠকে বিসিবি স্পষ্ট করে দেয়, এ বিষয়ে তাদের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি।

দুই পক্ষই বিষয়টি নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার ব্যাপারে একমত হয়েছে এবং সম্ভাব্য সমাধান খোঁজার চেষ্টা অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন