ঢাকা   বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

লিমিট ক্রস করলে অ্যাকশন ছাড়া আর বিকল্প কোনো অপশন থাকে না: মিঠুন

Authorনিউজ রুম

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ০৪:৪৪ পিএম

লিমিট ক্রস করলে অ্যাকশন ছাড়া আর বিকল্প কোনো অপশন থাকে না: মিঠুন

কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন বলেছেন, বিভিন্ন সময় নানান ইস্যু নিয়ে বিসিবিতে গিয়েও আশ্বাস পাওয়ার পরও কোনো সমাধান পাইনি। লিমিট ক্রস করলে অ্যাকশন ছাড়া আর বিকল্প কোনো অপশন থাকে না। সেজন্য আমরা আজকে যেটাই করছি, অসহায় এবং বাধ্য হয়েই করছি।

আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরের হোটেল শেরাটনে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে করা সংবাদ সম্মেলনে কোয়াব সভাপতি এসব কথা বলেন। কোয়াবের সভাপতি বলেন, বিসিবি পরিচালকের পদত্যাগের দাবিতে এখন পর্যন্ত ওখানেই অনড় আছি। আমরা বিভিন্নভাবে বোর্ডের সঙ্গে আলোচনা করার চেষ্টা করেছি। কিন্তু তারা আমাদের খেলানোর বিষয়ে অ্যাপ্রোচ করছেন, তবে আমাদের দাবিগুলো মেনে নিলেই অবশ্যই খেলতে চাই।

সাংবাদিকদের প্রশ্নে তিনি আরও বলেন, খুবই দুঃখজনক হলেও সত্যি যে, বিপিএলের মতো একটা খেলা বন্ধ হয়ে গেল। কালকে রাত থেকে আমি এক ঘণ্টাও ঘুমাইছি কিনা জানি না। এই বিষয়ে এত কিছু হচ্ছে। তারপরও দুঃখজনক বিষয় হলো, এখন পর্যন্ত বুলবুল ভাইয়ের সাথে আমরা কথা বলতে পারিনি।

অন্যদিকে, নুরুল হাসান সোহান বলেন, আমরা চাই সব জায়গায় ক্রিকেট খেলা হোক এবং আমরা মাঠে ফিরতে চাই। আজকে খেলার জন্য খেলোয়াড়রা প্রস্তুত ছিল।

অন্যদিকে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিসিবি। যেখানে নাজমুল ইসলামকে তার বিতর্কিত মন্তব্যের ব্যাখ্যা দিতে বলা হয়েছে। সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন