ঢাকা   বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

রাজশাহীকে হারিয়ে ফাইনালে চট্টগ্রাম

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ১০:৩৫ পিএম

রাজশাহীকে হারিয়ে ফাইনালে চট্টগ্রাম

রাজশাহীকে হারিয়ে ফাইনালে চট্টগ্রাম

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলতি আসরে ফাইনালে উঠে গেল চট্টগ্রাম রয়েলস। আজ মঙ্গলবার পয়েন্ট টেবিলের শীর্ষ দল রাজশাহীকে ওয়ারিয়র্সকে ৬ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে শেখ মেহেদি হাসানের নেতৃত্বাধীন চট্টগ্রাম।

এদিন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হয় রাজশাহী ও চট্টগ্রাম। টস হেরে প্রথমে ব্যাট করে ১২০ ওভারে ১৩৩ রানে অলআউট হয় রাজশাহী।

দলের হয়ে ৩৭ বলে তিন চার আর এক ছক্কায় সর্বোচ্চ ৪১ রান করেন ওপেনার তানজিদ হাসান তামিম। দলের ব্যাটিং বিপর্যয়ের দিনে ইনিংসের শেষ দিকে ব্যাট করতে নেমে মাত্র ১৫ বলে দুই চার  আর তিন ছক্কায় ৩২ রান করেন আব্দুল গফফার সাকলােইন। 

টার্গেট তাড়া করতে নেমে ৩ বল হাতে রেখে ৬ উইকেটের দাপুটে জয়ে ফাইনাল নিশ্চিত করে চট্টগ্রাম। 

এদিন এলিমিনেটর ম্যাচের রংপুরকে বিদায় করে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলার যোগ্যতা অর্জন করে সিটেল। আগামীকাল দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হবে সিটেল ও রাজশাহী। সেই ম্যাচে যারা জিতবে তারা শুক্রবার বিপিএলের ফাইনালে চট্টগ্রামের মুখোমুখি হবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন