ঢাকা   মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

“বিএনপি ‘জাতীয় সরকার’ গঠন করলে তারকে রহমান আমাকে মন্ত্রী করার প্রতিশ্রুতি দিয়েছেন”

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৯ পিএম

“বিএনপি ‘জাতীয় সরকার’ গঠন করলে তারকে রহমান আমাকে মন্ত্রী করার প্রতিশ্রুতি দিয়েছেন”

“বিএনপি ‘জাতীয় সরকার’ গঠন করলে তারকে রহমান আমাকে মন্ত্রী করার প্রতিশ্রুতি দিয়েছেন”

এমটিনিউজ২৪ ডেস্ক : পটুয়াখালী-৩ আসনে বিএনপি সমর্থিত প্রার্থী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, “বিএনপি ‘জাতীয় সরকার’ গঠন করলে তারকে রহমান আমাকে মন্ত্রী করার প্রতিশ্রুতি দিয়েছেন।”

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে গলাচিপা হাই স্কুলে মাঠে নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

নুর বলেন, “গলাচিপা-দশমিনার অধিকাংশ মানুষ আজ ট্রাকের পক্ষে নেমেছে। কাজেই আমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না। আপনারা ১২ তারিখ নির্বাচনের পরে শান্তিপূর্ণভাবে বিজয় মিছিল করবেন।”

এ সময় স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনসহ তার অনুসারীদের উদ্দেশে তিনি বলেন, “আপনার যদি ১১ তারিখের মধ্যে ট্রাকে উঠে আমাদের পক্ষে কাজ করেন। তাহলে বিএনপি থেকে আপনাদের বহিষ্কারাদেশ বাতিলের জন্য আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমানকে অনুরোধ করব।”

জনসভায় উপজেলা বিএনপি, গণঅধিকার পরিষদ ও তাদের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!