ঢাকা-৬ আসনের বাংলাবাজার বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এজেন্টদের ব্যালট বাক্স না দেখানোর অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক মান্নান।
বৃহস্পতিবার সকালে ভোট দেওয়ার পর সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন।
সকালে গেন্ডারিয়া থানাধীন গেন্ডারিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন মান্নান। ভোট দেওয়ার পর তিনি বলেন, ‘বাংলাবাজার বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জামায়াতের এজেন্টদের ব্যালট বাক্স দেখানো হয়নি। ‘এটা পরিষ্কার কারচুপি।’
এর আগে সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে তিনি ভোট দেন। এদিন সকাল সাড়ে ৭টা থেকে ভোটাররা কেন্দ্রে প্রবেশ করতে শুরু করেন। বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়।






