ঢাকা   সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মেহেরপুরে জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত ১৭, আটক ১

Authorনিউজ রুম

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৯ পিএম

মেহেরপুরে জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত ১৭, আটক ১

মেহেরপুরে দুটি সংসদীয় আসনের চারটি ভোট কেন্দ্রে জামায়াত ও বিএনপি নেতাদের সংঘর্ষে ১৭জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আলাদা আলাদা হামলা ও সংঘর্ষে আহতদের ১৬ জন জামায়াত ও একজন বিএনপির কর্মী। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় জামায়াত নেতাদের অভিযোগ, মেহেরপুর-২ আসনের গাংনী উপজেলার সাহারবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে যেতে তাদের বাধা দেয় বিএনপির নেতাকর্মীরা।

এ সময় বিএনপি ও জামাত নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে জামায়াতের ১০ কর্মী ও সমর্থক আহত হন। আহতদের মধ্যে ছয়জনকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

একই সময়ে গাংনী উপজেলার ছাতিয়ান ভোট কেন্দ্রেও বিএনপি নেতাকর্মীরা জামায়াতের ভোটারদেরকে যেতে বাধা দেয় বলে অভিযোগ আসে। এতে প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে জামায়াতের চার কর্মী-সমর্থক আহত হন। তাদের মধ্যে তিনজনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

এরপর সকাল সাড়ে ১০টার দিকে গাংনী উপজেলার খাসমহল গ্রামে জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত হন এক বিএনপি কর্মী। মেহেরপুর-১ আসনের চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে বাড়ি ফেরার পথে বিএনপি নেতাকর্মীদের হামলায় আহত হন জামায়াতে ইসলামীর আরও দুই সমর্থক।

মেহেরপুর পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় জানান, এলাকার বিভিন্ন ভোটকেন্দ্র ঘিরে সংঘর্ষ ও হামলার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। ভোটগ্রহণ সুষ্ঠুভাবেই চলছে। সংঘর্ষের বিষয়ে আইনগত ব্যবস্থা  প্রক্রিয়াধীন। ‌

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!