ঢাকা   সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

রুমিন ফারহানা ও জুনায়েদ আল হাবিবের কর্মী-সমর্থকদের সংঘর্ষ

Authorনিউজ রুম

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৭ পিএম

রুমিন ফারহানা ও জুনায়েদ আল হাবিবের কর্মী-সমর্থকদের সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের বিএনপি জোট প্রার্থী জুনায়েদ আল হাবিব ও স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের আলিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।

এ সময় ভোটকেন্দ্র ও আশপাশ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ভূঁইয়া জানান, সকালে ভোট কেন্দ্রের বাইরে দুই দলের সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটে।

এ সময় ভোটকেন্দ্রের নিরাপত্তায় প্রিসাইডিং কর্মকর্তা ১০ মিনিটের জন্য ভোটগ্রহণ বন্ধ রেখেছিলেন। তবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় পরে আবার ভোটগ্রহণ শুরু হয়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!