ঢাকা   মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে জামায়াত-এনসিপি খেপল কেন?: নীলা ইস্রাফিলের প্রশ্ন

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৩ পিএম

রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে জামায়াত-এনসিপি খেপল কেন?: নীলা ইস্রাফিলের প্রশ্ন

সম্প্রতি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের একান্ত সাক্ষাৎকার প্রকাশ করেছে। দুই পর্বে প্রকাশিত রাষ্ট্রপতির ওই ‘সাহসী সাক্ষাৎকার’ দেশ ও দেশের বাইরে আলোচিত হয়েছে। দেশের বাইরের অনেক মিডিয়া রাষ্ট্রপতির সাক্ষাৎকার থেকে সংবাদ প্রকাশ করেছে।

এতে অন্তর্বর্তী সরকার গঠন, অন্তর্বর্তী সরকারের সময়কার বিভিন্ন বিষয়ে কথা বলেছেন রাষ্ট্রপতি।

তিনি অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিভিন্ন সময়ে সংবিধান লঙ্ঘন করেছেন। রাষ্ট্রপতির এই সাক্ষাৎকার নিয়ে বাংলাদেশ জাতায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এত খেপল কেন—এমন প্রশ্ন রেখেছেন নীলা ইস্রাফিল।

আজ বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই প্রশ্ন রেখে একটি পোস্ট করেছেন তিনি।

ফেসবুক পোস্টে নীলা ইস্রাফিল বলেন, ‘রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে বিএনপিসহ লিবারেশন, প্রগতিশীল, বামপন্থী ও আহলে সুন্নাত ঘরানার দলগুলো চুপচাপ থাকলেও জামায়াত-এনসিপি এতো খেপল কেন?’

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন