ঢাকা   মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জর্ডানে মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০১:১১ পিএম

জর্ডানে মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা

জর্ডানে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)।

ইরানের সংবাদমাধ্যম ফার্স নিউজের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।

হামলার পর এক বিবৃতিতে জর্ডানের জনগণের প্রতি একটি বিশেষ আহ্বান জানিয়েছে আইআরজিসি। তারা জর্ডানের নাগরিকদের তাদের দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো ভেঙে ফেলার বা গুটিয়ে দেওয়ার অনুরোধ করেছে।

জর্ডানের জনগণের উদ্দেশে আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, ‘আপনারা খুব ভালো করেই জানেন যে আপনাদের দেশের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই। আমরা আপনাদের ভালোবাসি।’

বিবৃতিতে আরো বলা হয়, ‘আপনারা এক সম্মানিত জাতি, যারা ফিলিস্তিনি জনগণের কষ্ট ও নিপীড়ন অন্য যেকোনো জাতির চেয়ে অনেক বেশি অনুধাবন করতে পারেন।’

সূত্র: মিডল ইস্ট আই

 

বার্তা বাজার/এস এইচ

 

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন