রাজধানীর বিভিন্ন সড়কে ট্রাফিক আইন ভাঙার অভিযোগে দুই দিনে ৩ হাজার ৫৯২টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এই অভিযান পরিচালিত হয় গত বৃহস্পতিবার ও শুক্রবার।
আজ শনিবার ডিএমপির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানের সময় ৪২৪টি গাড়িকে ডাম্পিং করা হয়েছে এবং ১৪৯টি গাড়ি রেকার করে সরিয়ে নেওয়া হয়।
ডিএমপি জানিয়েছে, নগরীর ট্রাফিক ব্যবস্থা সুষ্ঠু ও নিয়ন্ত্রিত রাখতে এই ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে। ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার মাধ্যমে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনাই এ উদ্যোগের মূল লক্ষ্য বলে জানায় সংস্থাটি।






