ঢাকা   সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

পরিবেশ ধ্বংস করে কোনো উন্নয়ন হতে পারে না, অবৈধভাবে মাটি কাটলে মামলা অনিবার্য: হাসনাত

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ০৪:২৮ পিএম

পরিবেশ ধ্বংস করে কোনো উন্নয়ন হতে পারে না, অবৈধভাবে মাটি কাটলে মামলা অনিবার্য: হাসনাত

মাদক, অবৈধ মাটি কাটা ও লাইসেন্সবিহীন ইটভাটার বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন সংসদ সদস্য (এমপি) হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, ‘পরিবেশ ধ্বংস করে কোনো উন্নয়ন হতে পারে না। অবৈধভাবে মাটি কাটলে মামলা অনিবার্য, কোনো ছাড় নেই।’

মঙ্গলবার (০৩ মার্চ) সকাল ১১টায় মোহাম্মদপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত ইফতার ফুড প্যাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রত্যেক গ্রাম ও ইউনিয়নে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, তরুণদের ইতিবাচক কাজে যুক্ত করতে পারলে মাদক ও সামাজিক অবক্ষয় অনেকটাই কমে আসবে।

অবৈধ মাটি কাটা ও ইটভাটা নিয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে হাসনাত বলেন, ‘দুই একর জায়গা থেকে মাটি কাটলে তার প্রভাব আশপাশের ১০-১৫ একর জমিতে পড়ে। সাময়িক লাভের জন্য দীর্ঘমেয়াদে বড় ক্ষতি ডেকে আনা হচ্ছে।’

এলাকায় একাধিক লাইসেন্সবিহীন ইটভাটা পরিচালিত হচ্ছে উল্লেখ করে এমপি বলেন, অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত মামলা ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমি জনগণের ভোটে নির্বাচিত—জনগণের কাছেই আমার জবাবদিহিতা।

পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার কারণে আবহাওয়ার অস্বাভাবিক পরিবর্তন কৃষিতে নেতিবাচক প্রভাব ফেলছে বলে মন্তব্য করেন হাসনাত আব্দুল্লাহ।

নদী-খাল পুনঃখনন ও নাব্যতা ফিরিয়ে আনার মাধ্যমে কৃষিকে টিকিয়ে রাখার ওপর জোর দেন নবোনির্বচিত এ সংসদ সদস্য।

এতে আরও বক্তব্য রাখেন— কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, দেবীদ্বার উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক শহিদুল ইসলাম, মোহাম্মদপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি সোলাইমান কবির মাসুম এবং মাওলানা শহীদুল্লাহ ভূঁইয়া।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এসময় অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন