ঢাকা   রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জুলাই না হলে ফাঁসির সেল থেকে সংসদে আসতে পারতাম না: আজহার

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ০৫:০১ পিএম

জুলাই না হলে ফাঁসির সেল থেকে সংসদে আসতে পারতাম না: আজহার

মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডের রায় থেকে খালাস পাওয়া জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, জুলাই না হলে ফাঁসির সেল থেকে সংসদে আসতে পারতাম না

বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেয়া বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ দেশি-বিদেশি বিভিন্ন বিশিষ্টজনের মৃত্যুতে শোকপ্রস্তাব গ্রহণ করা হয়।

শোকপ্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এ টি এম আজহারুল ইসলাম বলেন, আমরা যারা কারাগারে ছিলাম তারা কেউই জুলাইকে অস্বীকার করতে পারবো না। যাদের সঙ্গে আন্দোলন করেছি তাদের অনেকেই আজ সংসদে নেই।

আজহারুল ইসলাম বলেন, জামায়াতে ইসলামীতে দায়িত্ব পালন করার সময় আমি খালেদা জিয়ার সঙ্গে বিভিন্ন আন্দোলন ও সংগ্রাম করেছি। খালেদা জিয়া দেশের প্রতি সবসময় আপসহীন ছিলেন। দেশের সব বিষয়ে তিনি অটল ছিলেন।

তিনি দাবি করেন, মতিউর রহমান নিজামীকে মিথ্যা মামলায় ফাঁসি দেওয়া হয়েছে এবং তাকেও একই ধরনের মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এছাড়া জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর বিষয়েও তিনি অভিযোগ তুলে বলেন, তাকে হাসপাতালে ভর্তি করে ভুল চিকিৎসার মাধ্যমে হত্যা করা হয়েছে।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন