ঢাকা   শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সংসদে থেকে বিরোধীদলের ওয়াকআউট | Barta Bazar

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০৬:৫২ পিএম

সংসদে থেকে বিরোধীদলের ওয়াকআউট | Barta Bazar

সংসদ অধিবেশনে আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেশ কয়েকটি গণবিরোধী বিল পাস হয়েছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। এসব বিল পাসের প্রতিবাদে তার নেত্বত্বে বিরোধী জোটের এমপিরা অধিবেশন থেকে ওয়াকআউট করেছেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বে অধিবেশন চলাকালে এ ঘটনা ঘটে।

বিরোধীদলীয় নেতা বলেন, দুঃখজনক হলেও সত্য বিরোধীদলের যৌক্তিক বাধা স্বত্ত্বেও যে কয়টি গণবিরোধী বিল আজকে পাস হয়েছে, আমরা তার দায় নিতে চাই না।

তাই সংসদ থেকে ওয়াকাআউট করছি। ওয়াকআউট করার সময় সংসদ সদস্যদের উদ্দেশে কিছু বলতে গিয়েও থেমে যান ডেপুটি স্পিকার। এরপর তিনি জিজ্ঞেস করেন, আপনারা যাচ্ছেন না- আবার আসছেন?

তবে লাইভ ভিডিওতে দেখা যায়, সংসদ সদস্যরা ফিরে আসছেন না, বরং ওয়াকআউট করছেন।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন