ঢাকা   বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ফেরি থেকে নদীতে প্রাইভেট কার

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৮:০১ পিএম

ফেরি থেকে নদীতে প্রাইভেট কার

নারায়ণগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ফেরি থেকে একটি প্রাইভেট কার শীতলক্ষ্যা নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের তৎপরতায় গাড়ির চালককে জীবিত উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল ৫টার দিকে বন্দর উপজেলার নবীগঞ্জ ফেরিঘাটের সামনে এ ঘটে।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শীতলক্ষ্যা নদীর পূর্ব পাড়ের নবীগঞ্জ ঘাট থেকে সদর থানার হাজীগঞ্জ ঘাটের উদ্দেশে ফেরিটি যাত্রা করেছিল।

বিকেলে ফেরিটি হাজীগঞ্জ ঘাটের কাছাকাছি পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কার নদীতে পড়ে যায়। ঘটনার খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। স্থানীয়দের সহযোগিতায় গাড়ির চালককে নিরাপদে উদ্ধার করা হয়। গাড়িটিতে চালক ছাড়া অন্য কোনো যাত্রী ছিল না।

হাজীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা নুরুল আলম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। পরে ডুবন্ত প্রাইভেট কারটিও উদ্ধার করে তীরে আনা হয়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!