ঢাকা   বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সাংগঠনিক গতি বাড়াতে রংপুর জেলা এনসিপিতে নতুন দায়িত্ব বণ্টন

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০২:২৫ এএম

সাংগঠনিক গতি বাড়াতে রংপুর জেলা এনসিপিতে নতুন দায়িত্ব বণ্টন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রংপুর জেলা আহ্বায়ক কমিটির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে নতুন দায়িত্ব বণ্টন করা হয়েছে। কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আবু রেজা মো. আব্দুল্লাহকে ভারপ্রাপ্ত সদস্যসচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ‘গত ২ ডিসেম্বর ২০২৫ তারিখে গঠিত রংপুর জেলা আহ্বায়ক কমিটির সাংগঠনিক কার্যক্রম অধিকতর গতিশীল ও ত্বরান্বিত করার লক্ষ্যে দলীয় সিদ্ধান্তক্রমে উক্ত কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আবু রেজা মো. আব্দুল্লাহকে ভারপ্রাপ্ত সদস্যসচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হলো।’

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন