ঢাকা   বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

পরীক্ষায় খাতায় নম্বর চেয়ে শিক্ষককে ‘আব্বু’ সম্মোধন এক ছাত্রীর!

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১০:৩৫ এএম

পরীক্ষায় খাতায় নম্বর চেয়ে শিক্ষককে ‘আব্বু’ সম্মোধন এক ছাত্রীর!

পরীক্ষায় খাতায় নম্বর চেয়ে শিক্ষককে ‘আব্বু’ সম্মোধন এক ছাত্রীর!

এমটিনিউজ২৪ ডেস্ক : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় পরীক্ষায় খাতায় নম্বর চেয়ে শিক্ষককে ‘আব্বু’ সম্মোধন করেছেন সপ্তম শ্রেণির এক ছাত্রী।

মঙ্গলবার (৭ জুলাই) এ নিয়ে পরীক্ষার খাতার ছবিসহ সংশ্লিষ্ট শিক্ষকের দেওয়া একটি ফেসবুক পোষ্ট ভাইরাল হয়েছে।

এতে দেখা যায়, শিক্ষার্থী তার পরীক্ষার খাতায় ভুল-শুদ্ধ বানানে লিখেছেন- স্যার, সত্যি কথা বলতে আজকে শিখবো; কালকে শিখবো এরকম করে সময় চলে গেছে। কিছু শেখা হয়নি। তাই পরীক্ষার খাতায় কিছু লিখতে পারলাম না। বলছিলাম কী স্যার, আপনাকে আব্বু ডাকলাম। দয়া করে আমাকে কয়টা নাম্বার দিন। আব্বু, আব্বু, আব্বু … আব্বু, আমাকে কয়টা নাম্বার দিন।

উত্তরপত্রটি শেয়ার করে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই শিক্ষক লিখেন, আমার স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্রীর অবস্থা দেখুন।

তিনি আরও লিখেন, শিক্ষার বর্তমান বাস্তবতা তুলে ধরার উদ্দেশ্যেই উত্তরপত্রটি শেয়ার করেছি। কাউকে হেয় করা আমার উদ্দেশ্য ছিল না। শিক্ষার্থীদের শেখার ঘাটতি দূর করতে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

এদিকে উত্তরপত্রটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। পাশাপাশি স্থানীয় শিক্ষাব্যবস্থার মান নিয়েও নানা প্রশ্ন তুলছেন অনেকেই।

অন্যদিকে স্থানীয় সচেতন মহলের মতে, এ ঘটনা শিক্ষার্থীদের মৌলিক পড়া-লেখার দক্ষতা, পাঠদানের মান এবং মূল্যায়ন পদ্ধতি নিয়ে নতুন করে ভাবার সুযোগ সৃষ্টি করেছে। তাদের মতে, শিক্ষার্থীদের শেখার ঘাটতি দূর করতে বিদ্যালয়, অভিভাবক এবং শিক্ষা প্রশাসনের সমন্বিত উদ্যোগ জরুরি।

হাতিয়া উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আ ন ম হাসান বলেন, একটি উত্তরপত্র দেখে পুরো শিক্ষাব্যবস্থার মূল্যায়ন করা ঠিক হবে না। তবে এমন ঘটনা অবশ্যই উদ্বেগজনক। শিক্ষার্থীদের মৌলিক দক্ষতা বাড়াতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষা প্রশাসনকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন