ঢাকা   সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন পেলেন রেহানা আক্তার রানু

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০৬:৫৩ পিএম

সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন পেলেন রেহানা আক্তার রানু

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন দলের কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ সম্পাদক রেহানা আক্তার রানু।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে নয়াপল্টনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী ৩৬ সদস্যের যে তালিকা প্রকাশ করেন, তাতে তার নাম উল্লেখ রয়েছে।

রেহানা আক্তার রানুর মনোনয়ন লাভের খবরটি ফেনীতে পৌঁছালে দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। রাজপথের লড়াকু নেত্রী হিসেবে পরিচিত হওয়ায় তাকে ভালোবেসে নেতাকর্মীরা ‘অগ্নিকন্যা’ বলে ডাকেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে অভিনন্দন জানিয়ে পোস্ট দিচ্ছেন শুভাকাঙ্ক্ষীরা।

এদিকে গত শুক্র ও শনিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংরক্ষিত আসনের প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করা হয়। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে গঠিত মনোনয়ন বোর্ড দীর্ঘ যাচাই-বাছাই শেষে অভিজ্ঞ এ সাবেক সংসদ সদস্যকে পুনরায় বেছে নিয়েছে। ফেনী থেকে সাতজন নেত্রী মনোনয়নপ্রত্যাশী হলেও শেষ পর্যন্ত রানুর ওপর আস্থা রেখেছে দল।

এ বিষয়ে ফেনী জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল কালের কন্ঠকে বলেন, ‘রেহানা আক্তার রানু আপাকে দলীয় মনোনয়ন দেওয়ায় ফেনীবাসীর পক্ষ থেকে আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞ। এ মনোনয়নে পুরো জেলায় দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।’

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!