ঢাকা   বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

‘মাঝে মাঝে বিদ্যুৎ যায়? না কি মাঝে মাঝে বিদ্যুৎ আসে?’

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ১১:২০ এএম

‘মাঝে মাঝে বিদ্যুৎ যায়? না কি মাঝে মাঝে বিদ্যুৎ আসে?’

‘মাঝে মাঝে বিদ্যুৎ যায়? না কি মাঝে মাঝে বিদ্যুৎ আসে?’

এমটিনিউজ২৪ ডেস্ক : সারাদেশে গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং। শহরের তুলনায় গ্রাম ভয়াবহ বিদ্যুৎবিভ্রাটে ভুগছে। এতে ভোগান্তিতে পড়েছে জনসাধারণ।

এমন পরিস্থিতিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রশ্ন করেছেন, ‘মাঝে মাঝে বিদ্যুৎ যায়? না কি মাঝে মাঝে বিদ্যুৎ আসে?’

বুধবার (২২ এপ্রিল) দিবাগত মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আইডিতে দেওয়া এক পোস্টে এমন প্রশ্ন করেন তিনি।

জানা গেছে, ভারতে আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট কারিগরি কারণে বন্ধ হয়ে গেছে। এতে ভারত থেকে আসা বিদ্যুৎ অর্ধেকে নেমে এসেছে। ফলে লোডশেডিং আরও বেড়েছে।

বুধবার রাতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য (উৎপাদন) মো. জহুরুল ইসলাম বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভারতের আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট মঙ্গলবার রাত ১টার পর বন্ধ হয়ে গেছে। এ কারণে বাংলাদেশ যে পরিমাণ বিদ্যুৎ পেত তার অর্ধেক পাচ্ছে।

পাওয়ার গ্রিড বাংলাদেশের তথ্য বলছে, মঙ্গলবার সন্ধ্যা পিকে (রাত ৯টা) আদানি থেকে বিদ্যুৎ এসেছে এক হাজার ৪৪৯ মেগাওয়াট। বুধবার ডে পিকে (দুপুর ১২টা) বিদ্যুৎ এসেছে ৭৫১ মেগাওয়াট।  

মঙ্গলবার সন্ধ্যা পিকে লোডশেডিং ছিল এক হাজার ৮৪০ মেগাওয়াট। বুধবার ডে পিকে লোডশেডিং হয় দুই হাজার ২৭১ মেগাওয়াট।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!