ঢাকা   বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বন্ধুর বিয়েতে জুতা চুরি ঠেকাতে শাহরুখপুত্র আরিয়ান খান

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০২:০৮ পিএম

বন্ধুর বিয়েতে জুতা চুরি ঠেকাতে শাহরুখপুত্র আরিয়ান খান

বন্ধুর বিয়েতে জুতা চুরি ঠেকাতে শাহরুখপুত্র আরিয়ান খান

বিনোদন ডেস্ক : বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খান সাধারণত জনসমক্ষে খুব একটা কথা বলেন না। মুখ গম্ভীর। মুখে হাসি দেখা যায় না বললেই চলে। কিন্তু প্রিয় বন্ধুর বিয়ের আসরে ধরা দিলেন একেবারে অন্য মেজাজে। 

বিয়েতে কনের বোনেদের সঙ্গে ‘জুতা চুরাই’ বা জুতা লুকানোর প্রথা নিয়ে আক্ষরিক অর্থেই যুদ্ধে নেমে পড়লেন আরিয়ান খান। সম্প্রতি তার বন্ধুর বিয়েতে অংশ নিয়েছিলেন। সেখানে প্রিয় বন্ধুর জুতা বাঁচানোর দায়িত্ব ছিল তার কাঁধে। বন্ধুর টাকা বাঁচাতে এক ইঞ্চি জমি ছাড়লেন না শাহরুখপুত্র। 

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, আরিয়ান খান তার এক ঘনিষ্ঠ বন্ধুর বিয়েতে যোগ দিয়েছেন। বিয়ের মণ্ডপে বরের জুতা যাতে চুরি না হয়, তার জন্য ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন শাহরুখপুত্র। কনের বান্ধবীরা যখনই হানা দেওয়ার চেষ্টা করেছেন, ঠিক তখনই আরিয়ান তার দলবল নিয়ে তাদের বাধা দিচ্ছেন। একসময় পরিস্থিতি এমন হয় যে, হাসাহাসি আর মজার ছলে রীতিমতো কাড়াকাড়ি শুরু হয়ে যায় দুপক্ষের মধ্যে। আরিয়ানের চোখেমুখে তখন জেতার জেদ চেপে বসে।

সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে এমন ভিডিওটি ছড়িয়ে পড়তেই শুরু হয় গুঞ্জন— আরিয়ান খান গম্ভীর লুক সরিয়ে ‘হ্যাপ্পি মুড’ দেখা গেছে। নেটিজেনদের নজর কেড়েছে তার এই বিরল রূপ। পরনে ডিজাইনার ব্ল্যাক পাঠানি স্যুট, আর চোখে সেই চেনা চাউনি। কিন্তু সেই ভিডিওতে তাকে প্রাণখোলাভাবে হাসতে এবং মজা করতে দেখা গেছে। সাধারণত পাপারাজ্জিদের ক্যামেরার সামনে তিনি যতটা সংযত থাকেন, বন্ধুদের ভিড়ে তাকে ঠিক ততটাই চনমনে থাকতে দেখা গেছে।

নেটদুনিয়ায় ভিডিওটি ভাইরাল হতেই কমেন্টের বন্যা বয়ে গেছে। এক নেটিজেন লিখেছেন—রাজার ছেলে যখন বডিগার্ড হয়, তখন জুতা চুরি করা অসম্ভব। আবার কেউ আরিয়ানের হাসিমুখ দেখে বলেছেন—আরিয়ানকে হাসলে কতটা যে কিউট লাগে, তা বলে বোঝানো যাবে না; কেন যে ও সবসময় গম্ভীর থাকে।

উল্লেখ্য, অভিনয়ের বদলে ক্যামেরার পেছনের কাজকেই বেছে নিয়েছেন শাহরুখপুত্র আরিয়ান খান। তবে কাজের ফাঁকে বন্ধুদের সঙ্গে এই হইহুল্লোড় প্রমাণ করে দিল যে, বাবার মতোই আরিয়ানও ইয়ার-দোস্তির জন্য জান লড়িয়ে দিতে পারেন। আরিয়ান পরিচালিত ওয়েব সিরিজ ‘দ্য় ব্যাডস অব বলিউড’ প্রশংসা কুড়িয়েছে। এখনো পরবর্তী কোনো নতুন প্রোজেক্টের নাম ঘোষণা করেননি শাহরুখপুত্র। 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!