ঢাকা   শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বিএনপি নেতার নাম ভাঙিয়ে ৩ লাখ টাকা চাঁদা দাবি

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ০২:৩৬ পিএম

বিএনপি নেতার নাম ভাঙিয়ে ৩ লাখ টাকা চাঁদা দাবি

গাজীপুর মহানগর বিএনপির সাবেক ১ নং যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পুর নাম ভাঙিয়ে আলোর জীবন মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের পরিচালকের কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। এ সময় চাঁদা দিতে অপারগতা জানালে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেয় চাঁদাবাজেরা।

এ ঘটনায় শুক্রবার রাতে টঙ্গী পূর্ব থানায় সাধারণ ডায়েরি করেছেন রাকিব উদ্দিন সরকার পাপ্পু।

সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, চাঁদাবাজ চক্রের দুই ব্যক্তি পৃথক দুটি মোবাইল নম্বর থেকে আলোর জীবন মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের এক পরিচালকের মোবাইল নম্বরে শুক্রবার দুপুরে ফোন করে বিএনপি নেতা রাকিব উদ্দিন সরকার পাপ্পুর নাম ভাঙিয়ে ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অপারগতা জানালে চাঁদাবাজরা অকথ্য ভাষায় গালিগালাজ ও ভয়ভীতি এবং হুমকি দেন। ভুক্তভোগী পরিচালক বিষয়টি পাপ্পু সরকারকে জানালে তিনি বাদী হয়ে শুক্রবার রাতে টঙ্গী পূর্ব থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

এ বিষয়ে রাকিব উদ্দিন সরকার পাপ্পু বলেন, ‘আমার নাম ভাঙিয়ে একটি চক্র বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মালিকের কাছে চাঁদা দাবি করে আসছে। মহানগর বিএনপির কমিটি গঠনের সময় এলে ওই চক্র আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য আমার নাম ভাঙিয়ে চাঁদা দাবি করে। আগেও চক্রটি এমন অপকর্ম করেছে । এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছি ‘

এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্ত করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!