মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজে গুলিবর্ষণের ঘটনা তাকে ইরান যুদ্ধ থেকে বিরত রাখতে পারবে না। এ হামলা তাকে ইরান যুদ্ধে জয়ী হওয়া থেকে বিচ্যুত করতে পারবে না বলেও জানান তিনি।
গুলির ঘটনার পর হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘ইরানের সঙ্গে যুদ্ধে জয়ী হওয়া থেকে এটা আমাকে আটকাতে পারবে না। আমি জানি না এর সঙ্গে যুদ্ধের কোনো সম্পর্ক ছিল কি না। আমরা যা জানি তার ভিত্তিতে আমি মনে করি না, এর পেছনে কোনো যোগসূত্র আছে।’
নৈশভোজে গুলির ঘটনায় ইরানের যোগসূত্র নেই: ট্রাম্পনৈশভোজে গুলির ঘটনায় ইরানের যোগসূত্র নেই: ট্রাম্প
তবে ট্রাম্প এর আগে সংশয় প্রকাশ করে বলেছিলেন, ‘এর সঙ্গে ইরান যুদ্ধের কোনো যোগসূত্র আছে কিনা তা বলা কঠিন। তদন্তকারীরা হামলাকারীর উদ্দেশ্য নিয়ে কাজ করছেন। হামলাকারী একাই ছিলেন।’
প্রেসিডেন্ট ট্রাম্প আরো বলেন, ইরানের দেওয়া আলোচনার প্রস্তাব পছন্দ না হওয়ায় মার্কিন প্রতিনিধিদের পাকিস্তান সফর বাতিল করা হয়েছে।
সূত্র: গালফ নিউজ






