ঢাকা   সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

কুমিল্লায় স্টার লাইন বাসের ধাক্কায় পথচারী নিহত

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ০৯:৪৫ পিএম

কুমিল্লায় স্টার লাইন বাসের ধাক্কায় পথচারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে স্টার লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় মো. ইয়াছিন ওরফে জুয়েল (৪০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। আজ রোববার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার বাতিসা ইউনিয়নের কালিকাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জুয়েল ফেনীর ঐশ্বদিয়া এলাকার আব্দুর রশিদের ছেলে। তিনি স্বপরিবারে কালিকাপুর গ্রামে ভাড়া বাসায় বসবাস করতেন এবং পেশায় দিনমজুর ছিলেন। তার দুই সন্তানের মধ্যে মেয়ে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী এবং ছেলে একটি হেফজ মাদরাসায় পড়াশোনা করছে।

মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. শাহাব উদ্দিন জানান, প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সকালে মহাসড়কের পাশে একটি চা দোকানে নাস্তা শেষে রাস্তা পার হওয়ার সময় চট্টগ্রামগামী স্টার লাইন পরিবহনের একটি দ্রুতগামী বাস তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ঘাতক বাসটি পালিয়ে যায়।

এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা কিছু সময়ের জন্য মহাসড়ক অবরোধ করে এবং স্টার লাইন পরিবহনের কয়েকটি বাস আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!