ঢাকা   বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আসছে ঈদে যতদিন বাড়তে পারে ছুটি

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০১:৫৪ পিএম

আসছে ঈদে যতদিন বাড়তে পারে ছুটি

আসছে ঈদে যতদিন বাড়তে পারে ছুটি

এমটিনিউজ২৪ ডেস্ক : সরকারি চাকরিজীবীদের জন্য আসছে দীর্ঘ ছুটি। মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সপ্তাহজুড়ে ছুটি ভোগ করতে পারবেন তারা। 

চলতি বছরে ছুটির তালিকা অনুযায়ী ২৬ মে মঙ্গলবার থেকে ৩১ মে রোববার পর্যন্ত মোট সাত দিনের ঈদের ছুটি নির্ধারিত রয়েছে। এর মধ্যে ২৬ ও ৩১ মে নির্বাহী আদেশে ছুটি থাকবে বলে জানা গেছে।

এর আগে ২২ ও ২৩ মে (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি রয়েছে। প্রয়োজন অনুযায়ী শনিবার অফিস খোলা রেখে সাপ্তাহিক ছুটিটি ঈদের ছুটির সঙ্গে সমন্বয় করা হতে পারে, এতে ছুটি আরও একদিন বাড়ার সম্ভাবনা রয়েছে। এর আগেও ঈদুল ফিতরের ছুটির সঙ্গে একদিন অতিরিক্ত ছুটি যুক্ত করেছিল সরকার। আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীদের পূর্বাভাস অনুযায়ী, ২৬ মে মঙ্গলবার পবিত্র আরাফাত দিবস পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!