ঢাকা   বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

হোমিও, ইউনানি ও আয়ুর্বেদ চিকিৎসায় স্বাস্থ্য খাতের সংস্কারে অসামঞ্জস্যতার প্রতিবেদন প্রকাশ

Authorস্টাফ রিপোর্টার

আপডেট: ২৮ মে ২০২৫, ০৭:৪৯ পিএম

হোমিও, ইউনানি ও আয়ুর্বেদ চিকিৎসায় স্বাস্থ্য খাতের সংস্কারে অসামঞ্জস্যতার প্রতিবেদন প্রকাশ

বৈষম্যের অভিযোগে স্বাস্থ্য খাত সংস্কার প্রতিবেদনের তীব্র নিন্দা হোমিও-ইউনানি-আয়ুর্বেদি চিকিৎসকদের

স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের প্রতিবেদনকে ‘বৈষম্যপূর্ণ’ উল্লেখ করে তীব্র আপত্তি জানিয়েছে বৈষম্যবিরোধী হোমিওপ্যাথিক, ইউনানি ও আয়ুর্বেদিক জাতীয় ঐক্য পরিষদ। তারা বলেছে, প্রতিবেদনে এই তিনটি চিকিৎসা পদ্ধতির প্রতি কোনো সম্মান বা প্রস্তাবনা নেই; বরং ভুল তথ্য ও অসঙ্গতি প্রবেশ করানো হয়েছে, যা চিকিৎসা ক্ষেত্রের ক্ষতি সাধন করছে। তারা প্রতিবেদনের ব্যাপক প্রতিবাদ জানিয়ে সংশোধনের দাবি জানিয়েছে।

সোমবার (২৬ মে) রাজধানীর কারওয়ান বাজারের এক হোটেলে আয়োজিত ‘স্বাস্থ্য খাত সংস্কার প্রতিবেদন পর্যালোচনা ও প্রস্তাবনা’ শীর্ষক অনুষ্ঠানে হোমিও-ইউনানি-আয়ুর্বেদি চিকিৎসকরা তাদের এই অবস্থান প্রকাশ করেন। এই অনুষ্ঠানের আয়োজন করে ঐক্য পরিষদ।

অনুষ্ঠানে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের প্রতিবেদনে হোমিওপ্যাথি, ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতি এবং সংশ্লিষ্ট চিকিৎসকদের সম্পর্কে ভুল তথ্য ও পরিসংখ্যান তুলে ধরা হয়। পরিষদের আহ্বায়ক ডা. মির্জা লুতফর রহমান লিটন এবং সদস্য সচিব ডা. তাওহিদ আলবেরুনী তথ্যচিত্রের মাধ্যমে বিষয়গুলো স্পষ্ট করেন। এ সময় পরিষদের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

পরিষদের বক্তব্য, কমিশনের প্রতিবেদনে স্বীকৃত স্বাস্থ্যসেবা হিসেবে গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক, ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসা খাতকে অবজ্ঞা করা হয়েছে। চিকিৎসা খাতের প্রতিনিধিদের মতামত না নিয়ে প্রতিবেদন তৈরি করা হয়েছে যা ন্যায়সংগত নয়। তারা বলেন, প্রতিবেদনে বলা হয়েছে দেশের মাত্র ১.১ শতাংশ মানুষ হোমিওপ্যাথি গ্রহণ করেন, অথচ জাতীয় জরিপ ও স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী ২৮ শতাংশেরও বেশি মানুষ এই তিনটি চিকিৎসা পদ্ধতি ব্যবহার করেন।

দেশে ঔষধ প্রশাসন অধিদপ্তরে নিবন্ধিত প্রায় ৬০৭টি প্রতিষ্ঠান রয়েছে যারা হোমিওপ্যাথি, ইউনানি ও আয়ুর্বেদিক ওষুধ উৎপাদন করে, যার বাজার মূল্য প্রায় আড়াই হাজার কোটি টাকা। চিকিৎসকসংখ্যাও প্রায় ৫০ হাজারের বেশি।

পরিষদ মনে করে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ট্র্যাডিশনাল মেডিসিন বা সনাতন চিকিৎসাকে গুরুত্ব দিচ্ছে এবং বাংলাদেশেও জাতীয় স্বাস্থ্যনীতিতে এর গুরুত্ব স্বীকৃত। কিন্তু প্রতিবেদনে এসব বিষয় উপেক্ষিত হওয়ায় এই চিকিৎসা খাতের ওপর অন্যায় বর্ণনা সৃষ্টি হয়েছে।

ঔষধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তা কাজী হাবিবুর রহমান বলেন, হোমিওপ্যাথি, ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসকরা স্বীকৃত চিকিৎসক এবং তারা তাদের নিজ নিজ চিকিৎসা পদ্ধতি অনুযায়ী সেবা প্রদান করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিষদের সভাপতি ডা. মির্জা লুতফর রহমান বলেন, স্বাস্থ্য খাত সংস্কার প্রতিবেদনে তাদের চিকিৎসা পদ্ধতির প্রতি অবজ্ঞা ও অবমাননা হয়েছে, যা গ্রহণযোগ্য নয়। তাই আমরা প্রতিবেদনের সংশোধন এবং যথাযথ প্রতিফলনের দাবি জানাচ্ছি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন