ঢাকা   শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আ.লীগের ১৫ বছরে অফিসিয়াল-আন অফিসিয়াল ৫৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০১ মে ২০২৬, ১০:২২ পিএম

আ.লীগের ১৫ বছরে অফিসিয়াল-আন অফিসিয়াল ৫৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এড. আহমেদ আযম খান বলেন, আওয়ামী লীগ সরকার দেশটাকে একেবারে তলাবিহীন ঝুড়িতে পরিণত করে রেখে গিয়েছে। একেবারে তলাবিহীন ঝুড়ির মতো একটা অর্থনীতি নিয়ে বিএনপি সরকার রাষ্ট্র পরিচালনা শুরু করেছে। গত ১৫ বছরে আওয়ামী লীগের আমলে অফিসিয়ালি ২৮ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। আরো ২৮ লক্ষ কোটি টাকা আন অফিসিয়ালি পাচার হয়েছে।

তিনি আরো বলেন, আমরা কোন দুর্নীতিতে যাবো না। আমাদের সরকারের আমলে আমরা কোন টাকা পাচারে যাবো না। আগের সরকারের আমলে বন্ধ হয়ে যাওয়া সকল শিল্প কারখানা আমাদের সরকারের আমলে চালু করবো। আর অর্থনৈতিক কর্মকাণ্ড আমরা এমনভাবে সততা ও নিষ্ঠার সাথে শুরু করে দিয়েছি যাতে করে আগামী বছর গড়াতে না গড়াতেই দৃশ্যমান হয় যে বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে।

শুক্রবার(১ মে) বিকেলে সখিপুর তালতলা চত্বরে উপজেলা ও পৌর শ্রমিক দলের আয়োজনে মে দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলোচনা সভায় অর্থ মন্ত্রণালয়ের সহকারী সচিব আমিন শরীফ সুপন, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রনী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম মাস্টার, ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন মাস্টার প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে উপজেলা শ্রমিক দলের আহবায়ক মতিন মিয়ার সভাপতিত্বে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সখিপুর উপজেলা ও পৌর শ্রমিক দলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

আলোচনা সভার আগে সকাল ১১ টায় শ্রমিকদের অংশগ্রহণে রেলি, গণভোজ এবং আলোচনা সভার পর সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!