ঢাকা   রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপির শপথ আজ, বৈধ নুসরাত

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৩ মে ২০২৬, ০৭:৩১ এএম

সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপির শপথ আজ, বৈধ নুসরাত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত ৪৯ সংসদ সদস্য আজ রবিবার রাতে শপথ নেবেন। অন্যদিকে আদালতের দ্বারস্থ হওয়ার পর নির্বাচন কমিশনের (ইসি) বাছাইয়ে জামায়াত জোটের প্রার্থী ও এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বৈধ হয়েছে।

গতকাল শনিবার জাতীয় সংসদ সচিবালয়ের এক তথ্যে শপথের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। অন্যদিকে মনোনয়নপত্র বাছাই শেষে নুসরাতের বৈধ হওয়ার তথ্য জানান রিটার্নিং অফিসার মো. মঈন উদ্দীন খান।

মঈন উদ্দীন খান বলেন, নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ। দাপ্তরিক কার্যক্রম শেষে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

সংসদ সচিবালয় সূত্র জানায়, রবিবার রাত ৯টায় জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে নবনির্বাচিত নারী সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। সে লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করছে সংসদ সচিবালয়।

এর আগে গত ২৯ এপ্রিল সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে ইসি। ৩০ এপ্রিল নির্বাচিতদের নাম-ঠিকানা উল্লেখ করে গেজেট প্রকাশ করা হয়।

গেজেট অনুযায়ী, সংরক্ষিত আসনের ৪৯ এমপির মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ৩৬, জামায়াতে ইসলামী জোটের ১২ ও স্বতন্ত্র জোট থেকে একজন রয়েছেন।

রবিবার শপথগ্রহণের মধ্য দিয়ে তাঁরা আনুষ্ঠানিকভাবে সংসদ সদস্য হিসেবে নিজেদের দায়িত্বভার গ্রহণ করবেন।

অন্যদিকে গত ২১ এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন বিকেল ৪টা ১৯ মিনিটে নুসরাত মনোনয়নপত্র জমা দিলে বিলম্ব দেখিয়ে তা গ্রহণ করেননি রিটার্নিং অফিসার। ফলে তিনি হাইকোর্টের দ্বারস্থ হন। আদালত ইসিকে তাঁর মনোনয়নপত্র গ্রহণ ও আইনানুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

রিটার্নিং অফিসার মো. মঈন উদ্দীন খান কলের কণ্ঠকে বলেন, শনিবার নুসরাতের মনোনয়নপত্র বৈধ হয়েছে। রবিবার আমি কমিশনকে সামগ্রিক বিষয় জানাব।

এদিকে মনোনয়নপত্র বাতিল হওয়া মনিরা শারমিন হাইকোর্টে রিট করেছেন। সেদিকে আমরা নজর রাখব। আবার আমাদের হাতে থাকা নুসরাত তাবাসসুমের বিষয়টিও এগিয়ে নেব।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!