ঢাকা   রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বাড়ির উঠানে গাঁজা চাষ, ৪টি গাছসহ অটোচালক গ্রেপ্তার

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৩ মে ২০২৬, ০৭:৩৭ পিএম

বাড়ির উঠানে গাঁজা চাষ, ৪টি গাছসহ অটোচালক গ্রেপ্তার

কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন মেটংঘর এলাকায় বাড়ির উঠানে গাঁজা চাষের অভিযোগে মোঃ মহিউদ্দিন মিয়া (৩৪) নামে এক অটোচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৩ মে) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে পুলিশ তার বাড়ি ঘেরাও করে। পরে জিজ্ঞাসাবাদে মহিউদ্দিন মিয়া নিজ বসতঘরের পূর্ব পাশে খালি জায়গায় গাঁজা গাছ চাষের কথা স্বীকার করেন। তার দেখানো জায়গা থেকে ৪টি তাজা গাঁজা গাছ উদ্ধার করা হয়।
গাঁজা চাষী মহিউদ্দিন মেটংঘর গ্রামের মৃত সূর্য মিয়ার ছেলে। সে পেশায় একজন ্অটো চালক।
পুলিশ জানায়, ঘটনাস্থলেই জব্দ তালিকা প্রস্তুত করে আসামিকে থানায় নেওয়া হয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা মাদকবিরোধী অভিযান আরও জোরদারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। রবিবার দুপুরে আটককৃত আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!