নড়াইল সদর উপজেলায় আত্মীয় বাড়ি বেড়াতে এসে ঘুমন্ত অবস্থায় চাঁদনী আক্তার খাদিজা (২১) নামে এক গৃহবধূকে বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী সাকিব শেখ (২২) কে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। মঙ্গলবার (৫ মে) দিবাগত রাতে উপজেলার মুলিয়া ইউনিয়নের বাহিরগ্রামে এই হত্যার ঘটনা ঘটেছে।
বুধবার (৬ মে) সকালে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া বার্তা বাজারকে বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত চাঁদনি আক্তার খাদিজা খুলনা জেলার ফুলতলা উপজেলার আলকা গ্রামের কালাম শেখের মেয়ে। অভিযুক্ত স্বামী একই উপজেলার দামোদার গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, খুলনা জেলার ফুলতলা থেকে সোমবার (৪ মে) নড়াইল সদর উপজেলার মুলিয়া ইউনিয়নের বাহিরগ্রামে খালাশাশুড়ির বাড়িতে বেড়াতে আসেন খাদিজা ও শাকিব। শাকিব মাদকাসক্ত হওয়ায় তাদের মধ্যে প্রায় পারিবারিক ঝগড়া ও কলহ চলতো। মঙ্গলবার দিবাগত রাত ২ টার দিকে ঘরে ঘুমন্ত অবস্থায় চাঁদনীকে বটি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে শাকিক পরে। আহত অবস্থায় উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা কয়লে। হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে পুলিশ কর্মকর্তাদের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদে সত্য ঘটনা বেরিয়ে আসে।
এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া বার্তা বাজারকে বলেন, স্ত্রী খাদিজাকে হত্যার অভিযোগে স্বামী শাকিবকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বার্তা বাজার/এস এইচ






