ঢাকা   বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইসির নতুন সফটওয়্যার ‘ইএমএস’ : সব নির্বাচনের তথ্য এন্ট্রির নির্দেশ

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৭:৪৯ পিএম

ইসির নতুন সফটওয়্যার ‘ইএমএস’ : সব নির্বাচনের তথ্য এন্ট্রির নির্দেশ

দেশের সব পর্যায়ের নির্বাচনের তফসিল ঘোষণার প্রক্রিয়া আরও সহজ এবং কার্যকর করতে ‘ইলেকশন শিডিউল ম্যানেজমেন্ট মডিউল (ইএমএস)’ নামে একটি বিশেষ সফটওয়্যার চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই ডিজিটাল ব্যবস্থাপনার মাধ্যমে এখন থেকে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্বাচনের সব তথ্য ইনপুট দেওয়ার নির্দেশনা দিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (০৭ মে) ইসি সচিবালয়ের উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে মাঠ কর্মকর্তাদের এ নতুন সিদ্ধান্তের কথা জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদসহ সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনের তফসিল সময়মতো ঘোষণার সুবিধার্থেই এই নির্বাচনী ক্যালেন্ডার সংক্রান্ত সফ্‌টওয়্যারটি প্রস্তুত করা হয়েছে।

ইএমএস সফটওয়্যারে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের সর্বশেষ নির্বাচনের তারিখ, গেজেট প্রকাশের তারিখ, নির্বাচিত প্রতিনিধিদের শপথ ও প্রথম সভার তারিখসহ গুরুত্বপূর্ণ ডাটা সংরক্ষিত থাকবে। এছাড়া ওয়ার্ড বিন্যাস, ভোটার তালিকার হালনাগাদ তথ্য এবং নির্বাচনি মামলা সংক্রান্ত বিষয়গুলোও এ সফটওয়্যারের মাধ্যমে নিয়মিত পর্যবেক্ষণ করা হবে।

ইসি জানায়, উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তাদের নিজ নিজ এলাকার তথ্য এই সফটওয়্যারে এন্ট্রি করার সুনির্দিষ্ট দায়িত্ব দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, মাঠ পর্যায়ের এই কর্মকর্তাদের আগামী ১৫ মে’র মধ্যে আবশ্যিকভাবে সব প্রয়োজনীয় তথ্য এন্ট্রি নিশ্চিত করতে হবে।

এর ফলে কেন্দ্রীয়ভাবে সব নির্বাচনের সময়সীমা ও আইনি বাধ্যবাধকতা তদারকি করা ইসির জন্য আরও সহজ হবে এবং কোনো জটিলতা ছাড়াই যথাসময়ে নির্বাচনের তফসিল ঘোষণা সম্ভব হবে। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে নির্বাচনী ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও গতিশীলতা আনতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কমিশন।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!