ঢাকা   শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আওয়ামী লীগ যে নির্যাতন চালিয়েছে তাদের সঙ্গে সমঝোতা হবে না: দুলু

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৯ মে ২০২৬, ১২:৪৬ এএম

আওয়ামী লীগ যে নির্যাতন চালিয়েছে তাদের সঙ্গে সমঝোতা হবে না: দুলু

সংসদের সরকার দলীয় হুইপ রুহুল কুদ্দুস তালুদার দুলু বলেছেন, শেখ হাসিনার আচরণ ও ভাষার কারণে আওয়ামী লীগ ধ্বংস হয়েছে। ধ্বংস হওয়ার পর আওয়ামী লীগের অনেক কর্মীদের মধ্য এখন অনুশোচনা হচ্ছে। আওয়ামী লীগের যেটুকু অস্তিত্ব আছে শেখ হাসিনা আওয়ামী লীগের সঙ্গে থাকলে সেই অস্তিত্ব পর্যন্ত থাকবে না।

শুক্রবার (৮ মে) বিকেলে নাটোর জেলা পরিষদ মিলনায়তনে দুস্থ, অসহায় ও নির্যাতিত মানুষদের সরকারি সহায়তা প্রদান অনুষ্ঠানে দুলু এ কথা বলেন।

দলীয় নেতাকর্মীদের উর্দেশ্যে দুলু বলেন, আওয়ামী লীগের নির্যাতনে বিএনপির নেতাকর্মীদের রক্ত রাজপথ থেকে এখনো শুকায়নি। আওয়ামী লীগ যে নির্যাতন চালিয়েছে তাদের সঙ্গে সমঝোতা হবে না।

দুলু বলেন, দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো।

দুঃসময়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান দুলু।

উল্লেখ্য, জেলা পরিষদ নাটোর জেলার ৭টি উপজেলার ৩৩০ জনের মাঝে ১৬ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!